ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

আড়াই হাজার ডলার ছাড়াল মাথাপিছু আয়


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪-১১-২০২১ দুপুর ৩:২৭

দেশের মাথাপিছু আয় এখন ২ হাজার ৫৫৪ ডলার। টাকার অংকে তা দাঁড়িয়েছে ২ লাখ ২৯ হাজার ৮৬০ টাকায় (৯০ টাকা ডলার ধরে)। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ প্রতিবেদন এ তথ্য জানা গেছে। সমাপ্ত ২০২০-২১ অর্থবছরে মাথাপিছু আয় ছিল ২ হাজার ২২৭ ডলার। চলতি অর্থবছরের চার মাসের ব্যবধানে মাথাপিছু আয় বেড়েছে ৩২৭ ডলার বা ২৯ হাজার ৪৩০ টাকা।

গত অক্টোবরে দেয়া আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পূর্বাভাস অনুযায়ী, ২০২১ সালে চলতি মূল্যে বাংলাদেশের মাথাপিছু জিডিপি হবে দুই হাজার ১৩৮ ডলার। আর প্রতিবেশী দেশ ভারতের মাথাপিছু জিডিপি হবে দুই হাজার ১১৬ ডলার। মাথাপিছু আয় কোনো ব্যক্তির একক আয় নয়। দেশের অভ্যন্তরের পাশাপাশি রেমিট্যান্সসহ যত আয় হয়, তা দেশের মোট জাতীয় আয়। সেই জাতীয় আয়কে মাথাপিছু ভাগ করে দেয়া হয়।

মোট দেশজ উৎপাদন (জিডিপি) হিসাব করার জন্য সম্প্রতি নতুন ভিত্তিবছর চূড়ান্ত করেছে বিবিএস। ২০১৫-২০১৬ ভিত্তিবছর ধরে এখন থেকে জিডিপি, প্রবৃদ্ধি, বিনিয়োগ ও মাথাপিছু আয় গণনা করা শুরু হয়েছে। এতদিন ২০০৫-২০০৬ ভিত্তিবছর ধরে এসব গণনা করা হতো।

বিবিএস সূত্রে জানা গেছে, নতুন ভিত্তিবছরের হিসাবে ২০২০-২০২১ অর্থবছরে মাথাপিছু আয় ২ হাজার ২২৭ ডলার থেকে বেড়ে ২ হাজার ৫৫৪ ডলারে উন্নীত হয়েছে।

জামান / জামান

সোনার ভরি ছাড়াল দুই লাখ ৪৭ হাজার টাকা

চট্টগ্রাম বন্দরের ৪৪২ কনটেইনার পণ্য উঠছে ই-নিলামে

নতুন সরকারের অগ্রগতি ও অবনতির ৩১ সূচক

পূর্ণাঙ্গ পর্ষদ ছাড়াই চলছে ইসলামী ব্যাংক, ক্ষুব্ধ গ্রাহকরা

বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় বাণিজ্য বর্তমানে ১২ বিলিয়ন ডলারের : মন্ত্রী

সরকারের ৬ মাস : ১২ সূচকে স্বস্তি, ১৯টিতে গভীর শঙ্কা

পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী

রিজেন্ট টেক্সটাইলের পাঁচ পরিচালককে শতকোটি টাকা অর্থদণ্ড

সৌরবিদ্যুৎ কেন্দ্র করবে জিবিবি পাওয়ার

সৌরবিদ্যুতে ৬ টাকা ৪৮ পয়সা ট্যারিফ নির্ধারণের সুপারিশ

পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত

২৫০ কোটি টাকার প্রিফারেন্স শেয়ার ইস্যু করবে রানার

গ্যাস সংকটে ফু-ওয়াং ফুডের কারখানা বন্ধ