গণপরিবহন ঘর্মঘটের প্রস্তুতি
জ্বালানি তেলের দাম বৃদ্ধি : শুক্রবার থেকে ট্রাক-কাভার্ডভ্যান ধর্মঘটের ডাক
জ্বালানি তেলের দাম না কমালে শুক্রবার (৫ নভেম্বর) থেকে পণ্য পরিবহন চলাচল বন্ধ রাখবে ট্রাকসহ পণ্য পরিবহন মালিকরা। বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁও কার্যালয়ে এ ঘোষণা দেন বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান ট্যাংক লরি প্রাইম মুভার মালিক শ্রমিক সমন্বয় পরিষদের আহ্বায়ক রুস্তম আলী খান।
তিনি বলেন, ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানো হলে মালিক ও শ্রমিকরা ধর্মঘটে যেতে বাধ্য হবে। কারণ তাতে মালিকদের ভর্তুকি দিতে হবে।
এদিকে, ভাড়া না বাড়ানো হলে শুক্রবার থেকে সারাদেশে পরিবহন ধর্মঘট শুরু করার প্রস্তুতি নিচ্ছেন সংশ্লিষ্টরা। এ পরিস্থিতিতে আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রধান কার্যালয়ে একটি বৈঠক হতে পারে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনও বিকেলে বৈঠকে বসছে বলে জানা গেছে।
সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ বলেন, আমরা কোনো পরিবহন ধর্মঘটের ঘোষণা দেইনি। তবে পরিবহন মালিকরা গাড়ি চালাতে চাইছেন না। আমরা বিআরটিএ চেয়ারম্যানের কাছে ভাড়া বাড়ানোর জন্য চিঠি দিয়ে বলেছি, জরুরিভিত্তিতে বাস ও অন্যান্য গণপরিবহনের ভাড়া বাড়াতে হবে। কারণ, ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ায় মালিকরা পরিবহন চালাতে গিয়ে ভর্তুকির শিকার হবে। মুনাফার বদলে তারা ভর্তুকি দিতে রাজি না।
উল্লেখ্য, বুধবার (৩ নভেম্বর) রাতে জ্বালানি তেলের দাম ৬৫ থেকে বাড়িয়ে ৮০ টাকা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
জামান / জামান
সৌদির চার গন্তব্যে ২৪ অক্টোবর পর্যন্ত ইন্ডিগোর ফ্লাইট বাতিল
শারদীয় দুর্গাপূজার ষষ্ঠী আজ
প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে লোকবল পাঠানো হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী
অপরিকল্পিত নগরায়ণের কারণে আবাদি জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে
‘অকার্যকর বিদ্যুৎকেন্দ্রের পেছনে মাসে ২০০-৩০০ কোটি টাকা ব্যয় হতো’
আব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী
সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের সুযোগ খতিয়ে দেখছে কমিটি
ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের ওয়াকআউট
কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবেঃ জহির উদ্দিন স্বপন
প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়, সম্পদ: সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন
বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
ই-জাতীয় সংসদ প্রকল্প পর্যালোচনায় ডেপুটি স্পিকারের নেতৃত্বে কমিটি