করোনায় আরো ৭ জনের মৃত্যু
২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৮৮৭ জনে। এর আগের ২৪ ঘণ্টায়ও মারা গিয়েছিল ৭ জন। ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৪৭ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭০ হাজার ৪৮৫ জনে। বৃহস্পতিবার (৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২২৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৪ হাজার ৩০০ জন। গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৯১৫ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৮ হাজার ৬৯০টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৩২ শতাংশ। এ পর্যন্ত মোট ১ কোটি ৪ লাখ ২৭ হাজার ৮৪৮টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৫ দশমিক ০৬ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৭০ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৭৮ শতাংশ। ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৪ জন পুরুষ, ৩ জন নারী। এ সময়ে ঢাকায় ৩ জন, রংপুরে ২ জন, খুলনা ও সিলেটে ১ জন করে মারা গেছেন।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
জামান / জামান
ঢাকার যেসব এলাকায় আজ ৮ ঘণ্টা গ্যাস থাকবে না
মিরপুরে গাড়ি চাপায় ওয়াসা কর্মচারীর মৃত্যু
শাড়ির নিচে কুশ-মদ নিয়ে শাহজালাল বিমানবন্দরে, গ্রেপ্তার দুই ভারতীয়
বছর আসে বছর যায়, রোহিঙ্গারা যায় না
বিমানমন্ত্রীর সহকারী একান্ত সচিব হলেন এনামুল কবির
৯ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ
উপকূলে খাবার পানিতে লবণাক্ততা, হৃদরোগের ঝুঁকিতে প্রতি পাঁচজনে একজন
মির্জা ফখরুলকে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের অভিনন্দন
ডিএমপির অভিযানে ২১৪৪ মামলা, আট শতাধিক যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা
ভূমির সুরক্ষা ছাড়া জলবায়ু সহনশীলতা ও খাদ্য নিরাপত্তা সম্ভব নয়: পরিবেশমন্ত্রী
দক্ষিণ এশিয়ার জলবায়ু ঝুঁকি মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা জোরদারের তাগিদ