ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

রংপুরে করোনা সংক্রমণ রোধে কিশোর-কিশোরীদের সাইকেল র‌্যালি


সিদ্দিকুর রহমান, রংপুর photo সিদ্দিকুর রহমান, রংপুর
প্রকাশিত: ৫-১১-২০২১ বিকাল ৫:৫০

 ‘সর্বদা স্বাস্থ্যবিধি মেনে চলুন, কোভিড-১৯ ভ্যাকসিন নিন এবং করোনায় ক্ষতিগ্রস্ত শিশু ও পরিবারগুলোর পাশে দাঁড়ান’ ব্যানারে এ প্রত্যাশা ও দাবিকে সামনে রেখে শিশু-কিশোর-কিশোরীদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘সবুজের স্বপ্ন জয়’ ইউনিসেফের ব্যবস্থাপনায় এবং রংপুর সিটি কর্পোরেশনের সহায়তায় শুক্রবার (৫ নভেম্বর) রংপুর মহানগরীতে সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি নগরীর টাউন হল চত্বর থেকে বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

রংপুর সদরসহ বিভিন্ন উপজেলা থেকে আসা সবুজের স্বপ্ন জয়ের অর্ধশতাধিক কিশোর-কিশোরী সাইক্লিস্ট প্ল্যাকার্ডে ‘কোভিড-১৯ ভ্যাকসিন নিজে নিন, অন্যকেও নিতে বলুন’, ‘মানবিকতা ও সাম্প্রদায়িক সম্প্রীতিতে যেন এক অন্যের পাশে থাকি’, ‘শিশুদের জন্য বাল্যবিয়ে ও শিশুশ্রমমুক্ত জীবন নিশ্চিত করুন’, ‘দেশের সর্বত্র শিশুবান্ধব পরিবেশ ও সেবা নিশ্চিত করুন’, ‘শিশু-কিশোর কিশোরীদের জন্য সহিংসতা-নিপীড়নমুক্ত ও বৈষম্যহীন জীবন চাই’ এবং ‘সংক্রমণ কমছে, তবুও সাস্থ্যবিধি মেনে চলুন’ বার্তা নিয়ে সাইকেল র‌্যালিতে অংশগ্রহণ করে।

রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মাহমুদুর রহমান টিটু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক সাইকেল র‌্যালির উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের আঞ্চলিক পরিচালক ড. মো. হারুন-অর-রশিদ ও রংপুর কারমাইকেল কলেজের সাবেক অধ্যক্ষ শাহ আলম। মাস্ক পরার মতো নিরাপদ স্বাস্থ্যবিধি মেনে চলা ও কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণে জনগণকে উদ্বুদ্ধ করতে শিশু-কিশোর-কিশোরীদের বছরব্যাপী নেয়া উদ্যোগকে অভিনন্দন জানান বক্তারা। 

র‌্যালি উদ্বোধনকালে কিশোর-কিশোরী প্রতিনিধি আল আমিন, মুনইম, ঋত্বিক ও সানজুম করোনা মহামারীতে ঝরে পড়া শিশুদের স্কুলে ফিরিয়ে আনা, নিরাপদ ও সংক্রমণমুক্ত শিক্ষাঙ্গন নিশ্চিত করা এবং করোনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা করার সম্মিলিত উদ্যোগ নেয়ার আহ্বান জানায়। সবুজের স্বপ্ন জয়ের সদস্য আশিক, তিশা ও মিফতাহুল দুর্গম এলাকার জনগণের জন্য কোভিড-১৯ ভ্যাকসিন ও নিরাপদ স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে সেবা প্রদানকারী সংস্থা এবং সরকারি কর্তৃপক্ষকে অনুরোধ জানায়।

ইউনিসেফ বাংলাদেশের কমিউনিকেশন ফর ডেভেলপমেন্ট অফিসার মনজুর আহমেদ, হেলথ অফিসার ডা. নাজমুন নাহার বাবলি এবং প্রোগ্রাম অফিসার রওশন রহমান তাদের বক্তব্যে টিকা নেয়ার পাশাপাশি নাক-মুখ ঢেকে সঠিক উপায়ে মাস্ক পরা ও সাবান দিয়ে ২০ সেকেন্ড ধরে ঘন ঘন হাত ধোয়ার চর্চার মতো জরুরি স্বাস্থ্যবিধি মেনে চলতে সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন।

কর্মসূচিতে আরাজী হরিশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. বাবলুর রশিদ, রংপুর মিলেনিয়াম স্টার স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক শেদুল টিপু সবুজের স্বপ্ন জয় সংগঠনের কিশোর-কিশোরী সদস্যদের করোনা সংক্রমণের শুরু থেকে নেয়া জনসচেতনতামূলক কর্মসূচির প্রশংসা করেন। সেই সাথে উন্নয়ন কর্মসূচিতে শিশু-কিশোর-কিশোরীদের মতামতের প্রতিফলন নিশ্চিত করার জন্য সরকারি-বেসরকারি সংস্থার প্রতি আহ্বান জানান।  

এমএসএম / জামান

গোপালগঞ্জে মাদকবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

চুয়েট'র ভিসি হিসেবে নিয়োগ পেলেন ড. আবু সাদাত সায়েম

ভেসে আসা সেই দুই শ্রীলঙ্কান জেলেকে সেফ হোমে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত

জাফরগঞ্জ ইউনিয়ন ছাত্রশক্তির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

বারুর আলী হোসেন উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবার ব্যতিক্রমী আয়োজন

মুদাফফরগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যান শাহ আলমের ইন্তেকাল

শেরপুরে বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন

জাতীয় পর্যায়ে জুডো-কারাতে চ্যাম্পিয়ন ছালুয়া ফজলে রাব্বি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী (জাহিন)

মেঘনা দখল করে দুই হোটেল, অনুমতি ছাড়াই চলছে ‘জলবিলাস’

হোমিও চিকিৎসকের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ, ৬ মাসের গর্ভের জমজ দুই সন্তানের মৃত্যু

এমপি রাশেদা বেগম হীরার দেবিদ্বার সফর ঘিরে বিএনপির প্রস্তুতি সভা, তৃণমূলের সব কমিটি বিলুপ্ত ঘোষণা

টুঙ্গিপাড়ায় নারী ও শিশু উন্নয়ন বিষয়ে সচেতনতামূলক উঠান বৈঠক

জেলা আইনজীবী সমিতি ভবনের ঘটনায় কারাবন্দী ৭ আসামীর জামিন ও মুক্তির দাবিতে মানববন্ধন, ডিসির কাছে স্মারকলিপি