ডিজাস্টার ম্যানেজমেন্ট রিপোর্টার্স ফোরাম
সভাপতি মনিরুজ্জামান উজ্জ্বল, সাধারণ সম্পাদক লতিফ রানা
ডিজাস্টার ম্যানেজমেন্ট রিপোর্টার্স ফোরাম (ডিএমআরএফ) নামের নতুন একটি সাংবাদিক সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। শুক্রবার রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে এই সংগঠনের যাত্রা শুরু হলো। সংগঠনের সভাপতি হিসেবে মনিরুজ্জামান উজ্জ্বল (জাগো নিউজ) সভাপতি ও আব্দুল লতিফ রানাকে (সকালের সময়) সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয় সর্বসম্মতিক্রমে।
এছাড়া কমিটির সহ-সভাপতি হলেন-লায়ন মুহাম্মদ জাহাঙ্গীর আলম (ইউএনবি), যুগ্ম সম্পাদক আবু জাফর (জনতা), সাংগঠনিক সম্পাদক ইসমাঈল হুসাইন ইমু (আজকালের খবর), অর্থ সম্পাদক জিলানী মিল্টন (নয়া দিগন্ত), দপ্তর সম্পাদক রুদ্র রাসেল (ক্র্যাব নিউজবিডি), প্রশিক্ষণ সম্পাদক কামাল হোসেন তালুকদার (বিডিনিউজ), কল্যাণ সম্পাদক শাহীন আলম (সংবাদ প্রতিদিন)। এছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন-শহীদুল ইসলাম (সময়ের কাগজ), হালিম মোহাম্মদ (সংবাদ সারাবেলা), জামিউল আহসান শিপু (ইত্তেফাক), শাহরিয়ার আরিফ (চ্যানেল টুয়েন্টিফোর), সাইফুল ইসলাম মন্টু (আজকালের খবর), আলী আজম (বাংলাদেশ প্রতিদিন), বকুল আহমেদ (যুগান্তর)।
উল্লেখ্য, বিভিন্ন সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রশিক্ষণ নিয়েছেন এমন সাংবাদিকদের সমন্বয়ে এই সংগঠনটি যাত্রা শুরু করলো। দেশের বিভিন্ন দুর্যোগের সংবাদ কাভার করতে নানা সমস্যায় পড়তে হয় সাংবাদিকদের। এক্ষেত্রে কিভাবে ফায়ার সার্ভিস কর্মীরা কাজ করেন, কি করেন তা জানতে প্রশিক্ষণের প্রয়োজন। শুধু দেশে নয় বিদেশি বিভিন্ন সংস্থা এই প্রশিক্ষণ দিয়ে থাকে। এই সংগঠনের কাজ হবে ওইসব প্রতিষ্ঠানের মাধ্যমে সাংবাদিকদের প্রশিক্ষিত করে গড়ে তোলা। সংগঠনটি পরিচালনার জন্য ১৭ সদস্যের একটি কার্যনির্বাহী কমিটি গঠন করা হলো।
সাদিক পলাশ / সাদিক পলাশ
সৌদির চার গন্তব্যে ২৪ অক্টোবর পর্যন্ত ইন্ডিগোর ফ্লাইট বাতিল
শারদীয় দুর্গাপূজার ষষ্ঠী আজ
প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে লোকবল পাঠানো হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী
অপরিকল্পিত নগরায়ণের কারণে আবাদি জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে
‘অকার্যকর বিদ্যুৎকেন্দ্রের পেছনে মাসে ২০০-৩০০ কোটি টাকা ব্যয় হতো’
আব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী
সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের সুযোগ খতিয়ে দেখছে কমিটি
ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের ওয়াকআউট
কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবেঃ জহির উদ্দিন স্বপন
প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়, সম্পদ: সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন
বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
ই-জাতীয় সংসদ প্রকল্প পর্যালোচনায় ডেপুটি স্পিকারের নেতৃত্বে কমিটি