ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

পাকিস্তান সিরিজে ডাক পাবেন শান্ত-ইমন


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৭-১১-২০২১ দুপুর ১১:২৪

বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর টালমাটাল অবস্থা দেশের ক্রিকেটে। টি-টোয়েন্টি ফরম্যাটের দলটি নতুন করে ঢেলে সাজাতে মরিয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এতে যেমন কপাল পুড়তে চলেছে সৌম্য সরকার, লিটন দাসদের- তেমনি ভাগ্য সুপ্রসন্ন হতে চলেছে নাজমুল হোসেন শান্ত, পারভেজ হোসেন ইমনদের।

১৪ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। এরপর বাংলাদেশে আসবে পাকিস্তান ক্রিকেট দল। দুই দলের সিরিজ শুরু হবে টি-টোয়েন্টি ফরম্যাট দিয়ে। এই সিরিজ দিয়েই নতুন পথচলা শুরু করতে চায় বিসিবি।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু যেমন বলছিলেন, ‘প্রাথমিক একটি স্কোয়াড করছি। প্রাথমিক স্কোয়াডে আমরা কিছু খেলোয়াড়কে ডেকেছি। আগামী ৫-৭ দিনের মধ্যে মূল স্কোয়াড আমরা তৈরি করে ফেলব।’

আনুষ্ঠানিকভাবে বোর্ড চূড়ান্ত না করলেও জানা গেছে পাকিস্তান সিরিজে ডাক পাচ্ছেন- নাজমুল হোসেন শান্ত, পারভেজ হোসেন ইমন, ইয়াসির আলী রাব্বি, সাইফ হাসান, তৌহিদ হৃদয়, কামরুল ইসলাম রাব্বি ও তানভীর ইসলাম। এজন্য এই ক্রিকেটারদের চলমান জাতীয় ক্রিকেট লিগে বিবেচনা না করতে বিভাগীয় দলগুলোকে বার্তা পাঠিয়েছে বোর্ড।

তবে টি-টোয়েন্টি ক্রিকেটে না ফেরার ব্যাপারে এখনো অনড় তামিম ইকবাল। শোনা যাচ্ছে, আসন্ন পাকিস্তানের বিপক্ষে সিরিজে কুড়ি ওভারের ফরম্যাটে খেলবেন না তিনি। মাঠে ফিরবেন টেস্ট সিরিজ দিয়ে। এজন্য তার আগে এনসিএলের একটি রাউন্ড খেলবেন এই বাঁহাতি ওপেনার।

এমএসএম / এমএসএম

রিয়ালে খেলে যথেষ্ট সম্মান পাচ্ছে না ভিনি : মরিনিও

বাংলাদেশের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হচ্ছেন যিনি

মেসিও কি ১০০০ গোলের আশায় ছুটছেন? যা বললেন মায়ামি কোচ

‘ভালো না করলে এটাই তাদের শেষ সিরিজ’, ৫ ক্রিকেটারকে সতর্ক করলেন আখতার

তৃণমূল ক্রিকেটে অবদান, ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন মিঠু

মার্টিনেজের চোয়ালে অস্ত্রোপচার, চোট নিয়ে যে বার্তা দিলেন

অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি

মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ

প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস

বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা

ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের

মোহামেডান ও কিংসের সহজ জয়

১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব