রানীগঞ্জ সেতু সুনামগঞ্জবাসীর জন্য পদ্মা সেতু : পরিকল্পনামন্ত্রী
পরিকল্পনামন্ত্রী আলহাজ এমএ মান্নান বলেছেন, সুনামগঞ্জে নির্মিতব্য রানীগঞ্জ সেতু সুনামগঞ্জবাসীর জন্য পদ্মা সেতু। এই সেতু চালু হলে ঢাকার সাথে অনেক দূরত্ব কমে যাবে। আগামী স্বাধীনতা দিবসের সময় উদ্বোধন করার সম্ভাবনা রয়েছে। রোববার (৭ নভেম্বর) সকাল ১০টায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সুনামগঞ্জ জেলার আইনশৃংখলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য তুলে ধরেন।
তিনি বলেন, আরো কিছু প্রকল্প বাস্তবায়ন হলে আরো দূরত্ব কমে আসবে। ৩ হাজার ৫০০ কোটি টাকা ব্যয়ে উড়াল সড়ক একনেকে পাসের অপেক্ষায়, রেল সুনামগঞ্জ হয়ে ময়মনসিংহ নিয়ে যাব। সুনামগঞ্জ বিশ্ববিদ্যালয়ের কাজও দ্রুত করা হবে। কোভিডের কারণে উন্নয়ন কর্মকাণ্ড কিছুটা হলেও পিছিয়ে গেছে তবে তা পুষিয়ে নেব। সুনামগঞ্জ জেলার আইনশৃংখলা সন্তোষজনক উল্লেখ করে মন্ত্রী বলেন আরো ভাল রাখতে সবাই মিলে কাজ করতে হবে।
সুনামগঞ্জ জেলার জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অসীম চন্দ্র বণিকের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বিপিএম, সিভিল সার্জন ডা.শামস উদ্দিন ,সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, ডিডি এলজি মোহাম্মদ জাকির হোসেন, এনএসআই ড. মোহাম্মদ রফিকুল ইসলাম, র্যাব অধিনায়ক সিঞ্চন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আলী আমজাদ, আবু সুফিয়ান, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, ব্যবসায়ী সমিতির সভাপতি আলী খুশনূর, আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম, বিজিবির প্রতিনিধি রাজ্জাক, সওজ নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম প্রামাণিক, এলজিইডি নির্বাহী প্রকৌশলী মাহাবুব আলমসহ সকল ইউএনও ও চেয়ারম্যানগণ এবং অন্য কর্মকর্তাগণ।
এমএসএম / জামান
হাইকোর্টের স্থগিতাদেশ বহাল থাকা অবস্থায় তরুণ কান্তি বালাকে ঘিরে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা কেন?
উৎপাদন ব্যাহত, জনজীবনে চরম ভোগান্তি; পরিস্থিতি স্বাভাবিক হতে আরও দুই সপ্তাহ
জাগো বাঁশখালী পেইজের আবু ছিদ্দিকের বিরুদ্ধে ২লাখ চাঁদাদাবির অভিযোগ
পাবনায় ব্র্যাক স্কুল শিক্ষিকার মৃতদেহ টয়লেট ট্যাংকির ভেতর থেকে উদ্ধার
রাণীশংকৈলের শিক্ষক ঢাকায় প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে ধরা খেয়ে বরখাস্ত
বৈদ্যুতিক শর্ট সার্কিটে পেকুয়ায় দুই দফা অগ্নিকাণ্ড, সর্বস্ব হারাল ৬ পরিবার
চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা
নেত্রকোনায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
জয়মনিহাট ইউনিয়নে মাদকের বিস্তার রোধে এলাকাবাসীর মানববন্ধন
টাঙ্গাইলে অতিরিক্ত জেলা প্রশাসকের বিরুদ্ধে নিজ দপ্তরে মদের টাকার লেনদেনের অভিযোগ : ভিডিও ভাইরাল
কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত
নোয়াখালীতে বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, ৭ মাসের অন্তঃসত্ত্বা
রোগী আছে ডাক্তার নেই নিজেই ‘রোগাক্রান্ত’ বঞ্চিত সেবাপ্রার্থীরা
Link Copied