ঢাকা শনিবার, ২০ জুন, ২০২৬

নভেম্বরের প্রথম সপ্তাহে হাজার ছুঁই ছুঁই ডেঙ্গু রোগী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭-১১-২০২১ বিকাল ৭:১৪

রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন করে আরো ১২৭ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে রাজধানীর হাসপাতালে ৯৫ জন ও রাজধানীর বাইরের হাসপাতালে ৩২ জন রোগী চিকিৎসাধীন। এ নিয়ে চলতি মাসের প্রথম সপ্তাহে ডেঙ্গুরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৯০ জনে। রোববার (৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ কামরুল কিবরিয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

চলতি বছর জানুয়ারি থেকে আজ (৭ নভেম্বর) পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৬৪৫ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩ হাজার ৮৫৮ জন। এ নিয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি সক্রিয় রোগীর সংখ্যা ৬৯২ জন। তাদের মধ্যে ৫৫২ জন রাজধানী ঢাকার ও বাকি ১৪০ জন ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি রয়েছেন। এছাড়া চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৯৫ জনের মৃত্যু হয়েছে।

জানা যায়, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১২৭ জন রোগীর মধ্যে রাজধানীর সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৪৩ জন ও বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৫২ জন ভর্তি হন। এছাড়া ঢাকার বাইরের বিভিন্ন বিভাগে ৩২ জন ভর্তি রয়েছেন।

মাসওয়ারি আক্রান্তের হিসাবে দেখা যায়, জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে নয়জন, মার্চে ১৩ জন, এপ্রিলে তিনজন, মে মাসে ৪৩ জন, জুনে ২৭২ জন, জুলাইয়ে দুই হাজার ২৮৬ জন, আগস্টে সাত হাজার ৬৯৮ জন, সেপ্টেম্বরে সাত হাজার ৮৪১ জন ও অক্টোবরে পাঁচ হাজার ৪৫৮ জন ও নভেম্বরে এখন পর্যন্ত ৯৯০ জন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯৫ জনের মৃত্যু হয়। তার মধ্যে জুলাইয়ে ১২ জন, আগস্টে ৩৪ জন, সেপ্টেম্বরে ২৩ জন, অক্টোবরে ২২ জন ও নভেম্বরে এখন পর্যন্ত চারজন মারা গেছেন।

জামান / জামান

গ্যালারিতে বসে দেশসেরা খুদে ফুটবলারদের খেলা দেখছেন প্রধানমন্ত্রী

হামে আরও ৭ শিশুর মৃত্যু

বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ হাজি

৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, রওনা হবেন রোববার

হজ শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার ৫৮৮ হাজি, সৌদিতে মৃত্যু ৫৪ বাংলাদেশির

দেশের ১৩ অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

প্রস্তাবিত বাজেট বাংলাদেশকে নতুন উচ্চতায় নেবে : আইনমন্ত্রী

নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে : তথ্যমন্ত্রী

১৭ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা

ফলের বিকল্প ব্যবহারে কাজ করছে সরকার, তৈরি হচ্ছে কাঁঠালের সিঙাড়া-কাবাব: কৃষিমন্ত্রী

সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৫৮ হাজার ৬৩৯ হাজি