ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

আয়না দেখে ৩৯ বছর বয়সেও নিজেকে ফিট রেখেছেন মালিক


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৮-১১-২০২১ দুপুর ১২:১৪

বয়সটা যেন তার কাছে শুধুই আর একটা সংখ্যা। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে সেটাই যেন প্রমাণ করে চলেছেন শোয়েব মালিক। ৩৯ বছর বয়সেও খেলে যাচ্ছেন দিব্যি, ব্যাট হাতে ছোটাচ্ছেন সাইক্লোন, দলকে এনে দিচ্ছেন দারুণ সব জয়। সবশেষ স্কটল্যান্ড তার বিধ্বংসী রূপের দেখা পেল। ১৮ বলে করলেন ৫৪, বিশ্বকাপে দ্রুততম অর্ধশতকের রেকর্ডটাও নিজের করে নিলেন তাতে।

বয়স ৪০ ছোঁবে আর ক’দিন পরই। এখনো কী করে এমন কিছু পারেন? খেলে যাচ্ছেন, দলকে জেতাচ্ছেন মধ্য ২০-এ থাকা তরুণের মতো করে? শোয়েব মালিক জানালেন, আয়না দেখে নিজেকে ফিট রাখার তাড়নাই এ পর্যন্ত টেনে এনেছে তাকে। 

ম্যাচ পরবর্তী প্রতিক্রিয়ায় মালিক বললেন, ‘সত্যি বলতে কি, যখন আমি নিজেকে আয়নার দেখি, তখন নিজেকে ফিট দেখতে চাই। এই নিয়ে আমার একটা খুঁতখুঁতে বিষয় রয়েছে। যদি কেউ নিজেকে ফিট দেখতে চায়, তা হলে তাকে নিয়মিত ট্রেনিং করতে হবে। যা আমি করে থাকি।’

রোববার সন্ধ্যায় শোয়েব মালিক যখন ব্যাট করতে নামেন, তখনো পাকিস্তানের রান ১৫ ওভার শেষে ১১২। ছয় ছক্কা আর এক চারের মারে এরপর তিনি খেললেন ১৮ বলে ৫৪ রানের বিধ্বংসী এক ইনিংস। তাতে দলের রান গিয়ে ঠেকে ১৮৯-তে। শুরুর দশ ওভারে দারুণ চাপে থাকা পাকিস্তানও ফেরত পেয়ে যায় লড়াইয়ের মানসিকতাটা।

পাকিস্তান সে মানসিকতাটা বোলিংয়েও ধরে রেখেছে বেশ। স্কটিশদের রুখে দিয়েছে ১১৭ রানেই। যার ফল ৭২ রানের জয়। তাতে দারুণ প্রতাপে টানা পাঁচ ম্যাচ জিতে শেষ চারে পা রাখে বাবর আজমের দল। বিধ্বংসী ইনিংসের সুবাদে ম্যাচসেরা হন শোয়েব মালিক। 

৩৯ বছর বয়সী এই অলরাউন্ডারের কাজটা অবশ্য এখানেই শেষ নয়। সেমিফাইনালে তার দল পাকিস্তান মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার। সে বাধা ডিঙিয়ে যে ফাইনালটাও জিততে চাইবে তার দল তা বলাই বাহুল্য। 

এমনিতে চলতি বিশ্বকাপে পাকিস্তান দলে পারফর্মারের অভাব নেই। পাঁচ ম্যাচে সেরা খেলোয়াড় হয়েছেন ভিন্ন ভিন্ন পাঁচ জন। যার সবশেষজন বনলেন মালিক। তার কাছে পরের ম্যাচেও তেমন কিছুই চাইবে পাকিস্তান, শক্তিশালী অজিদের হারাতে যে তার অভিজ্ঞতাটাও বড় প্রয়োজন তার দলের!

এমএসএম / এমএসএম

রিয়ালে খেলে যথেষ্ট সম্মান পাচ্ছে না ভিনি : মরিনিও

বাংলাদেশের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হচ্ছেন যিনি

মেসিও কি ১০০০ গোলের আশায় ছুটছেন? যা বললেন মায়ামি কোচ

‘ভালো না করলে এটাই তাদের শেষ সিরিজ’, ৫ ক্রিকেটারকে সতর্ক করলেন আখতার

তৃণমূল ক্রিকেটে অবদান, ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন মিঠু

মার্টিনেজের চোয়ালে অস্ত্রোপচার, চোট নিয়ে যে বার্তা দিলেন

অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি

মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ

প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস

বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা

ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের

মোহামেডান ও কিংসের সহজ জয়

১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব