ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে হরতালের ডাক


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮-১১-২০২১ দুপুর ৩:৩৩

জ্বালানি তেল ও পরিবহন ভাড়া বৃদ্ধির প্রতিবাদে এবং সব ধরনের পণ্যের মূল্য কমানোর দাবিতে আগামী ১৮ নভেম্বর (বৃহস্পতিবার) হরতালের ডাক দিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)। ওইদিন রাজধানীতে সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতালের ডাক দিয়েছে সংগঠনটি।

সোমবার (৮ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশ থেকে এ হরতালের ডাক ঘোষণা দেন সংগঠনের সাধারণ সম্পাদক ডা. এম এ সামাদ।

সমাবেশে তিনি বলেন, বর্তমান সরকার ফ্যাসিবাদী কায়দায় দেশ পরিচালনা করছে। দেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে জনগণের ভোটের অধিকার হরণ করে সীমাহীন দুর্নীতি লুটপাট চালাচ্ছে। করোনা মহামারির কারণে দেশের মানুষ এমনিতেই দিশেহারা, নিত্যপণ্যের মূল্য ইতিমধ্যে জনগণের ক্রয় ক্ষমতার বাইরে। মানুষ অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছে। সরকার জনগণের দায়িত্ব নিচ্ছে না। আবার হঠাৎ রাতের অন্ধকারে ডিজেল, কেরোসিন তেল, এলপিজির দাম বাড়িয়ে দিয়েছে। জ্বালানির মূল্য বৃদ্ধির অজুহাতে পরিবহন ভাড়াও বৃদ্ধি করা হয়েছে। এখন পণ্য পরিবহন ব্যয় বেড়ে যাবে। বাজারে বাড়বে পণ্যমূল্য। 

তিনি বলেন, সরকারের এই গণবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহার এবং দুঃশাসনের বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলনের অংশ হিসেবে আগামী ১৮ নভেম্বর বৃহস্পতিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানী ঢাকায় হরতাল পালন করা হবে। জনগণের দাবি আদায়ের লড়াইয়ে আমি রাজধানীবাসীকে শামিল হওয়ার আহ্বান জানাচ্ছি।

সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (মার্কসবাদী) যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফা আল খালিদ, মার্কসবাদী কৃষক মঞ্চের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য তালিবুল ইসলাম, কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা সামছুল হক সরকার, আমিনুল ইসলাম, পার্টির ঢাকা মহানগর উত্তরের সভাপতি তারিকুল ইসলাম বিডি, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আলাউদ্দিন প্রমুখ।

এমএসএম / এমএসএম

৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ

রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন সবই দেখা যাবে

একনেকে ১০ প্রকল্প অনুমোদন, ব্যয় হবে প্রায় ৯ হাজার ৩৩৪ কোটি টাকা

কলকাতায় অগ্নিকাণ্ডে ৫ বাংলাদে‌শির মৃত্যু : পররাষ্ট্র মন্ত্রণালয়

পাঁচ মাস পর পুনর্গঠিত দুদক, চেয়ারম্যান বিচারপতি আসাদুজ্জামান

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা

তারা ‘ফ্যাসিস্টের দালাল সাংবাদিক’ হিসেবে কারাগারে আছে: তথ্যমন্ত্রী

চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

মহাসড়কে শিগগিরই নামানো হচ্ছে অত্যাধুনিক ৬০টি বেসিক লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

পিএসসি চেয়ারম্যানের পদত্যাগের সিদ্ধান্ত, জানা গেল কারণ

সৎ ও দক্ষ অফিসারদের আরও বেশি কাজের সুযোগ করে দিতে চাই : প্রধানমন্ত্রী