ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

অবশেষে ট্রাক ধর্মঘট স্থগিত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯-১১-২০২১ দুপুর ১১:১৩

ধর্মঘট প্রত্যাহার করেছেন ট্রাক, কাভার্ডভ্যান ও পণ্য পরিবহন যানের মালিক-শ্রমিকরা। সোমবার (৮ নভেম্বর) রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তাঁরা এ ঘোষণা দেন। গতকাল রাত পৌনে ৮টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ট্রাক, কাভার্ডভ্যান ও পণ্য পরিবহন যানবাহনের মালিক-শ্রমিকদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৈঠকে ট্রাক, কাভার্ডভ্যান মালিক সমিতির নেতাদের সঙ্গে বিআরটিএর চেয়ারম্যানও অংশ নেন। বৈঠক শেষে আন্দোলনকারীদের পক্ষে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী।

স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ট্রাক-কাভার্ডভ্যান মালিক ও শ্রমিকদের দাবি যৌক্তিক। এ কারণে বিজিএমইএ, বিকেএমইএ, এফবিসিসিআইকে অনুরোধ করব তাদের সেবার যৌক্তিক ভাড়া নির্ধারণ করতে। আমাদের সঙ্গে মালিক-শ্রমিকরা আলোচনা করে এখন থেকেই ধর্মঘট স্থগিত করেছেন। এখন থেকেই পরিবহন চলবে।

ডিজেলের দাম প্রতি লিটারে ১৫ টাকা বাড়ানোর পরিপ্রেক্ষিতে তিন দফা দাবিতে পণ্যবাহী যানবাহন মালিকেরা ধর্মঘট ডাকেন। গত বুধবার মধ্যরাত থেকে এ মূল্য কার্যকর হয়েছে। প্রতিবাদে পরদিন থেকেই পণ্যবাহী ট্রাক-কাভার্ড ভ্যান চালানো বন্ধ করে দেন মালিকেরা।

ভাড়া বাড়ানোর দাবিতে গণপরিবহন মালিকেরাও যান চলাচল বন্ধ করে দিয়েছিলেন। তবে রোববার বাস ও লঞ্চ মালিকদের সঙ্গে পৃথক বৈঠকে ভাড়া পুনর্নির্ধারণ করে দেয় সরকার। এরপর তারা ধর্মঘট প্রত্যাহার করেন।

জামান / জামান

প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে লোকবল পাঠানো হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী

অপরিকল্পিত নগরায়ণের কারণে আবাদি জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে

‘অকার্যকর বিদ্যুৎকেন্দ্রের পেছনে মাসে ২০০-৩০০ কোটি টাকা ব্যয় হতো’

আব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী

সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের সুযোগ খতিয়ে দেখছে কমিটি

ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের ওয়াকআউট

কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবেঃ জহির উদ্দিন স্বপন

প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়, সম্পদ: সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন

বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

ই-জাতীয় সংসদ প্রকল্প পর্যালোচনায় ডেপুটি স্পিকারের নেতৃত্বে কমিটি

বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে সুপারিশ প্রণয়নে কমিটি গঠন

সমুদ্র সম্পদের সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত উদ্যোগ জরুরি

কৃষিকে লাভজনক খাতে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির