১৫ নভেম্বর চালু হচ্ছে ভারতীয় টুরিস্ট ভিসা : দোরাইস্বামী
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেছেন, আগামী ১৫ নভেম্বর থেকে ভারতের টুরিস্ট ভিসা চালু হবে। ১২০ দিনের জন্য ভিসা প্রদান করা হবে এবং টুরিস্টরা ৩০ দিন ভারতে অবস্থান করতে পারবেন। মঙ্গলবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে স্ত্রীসহ ভারতে যাওয়ার আগে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্থলবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।
এ সময় আখাউড়া-আগরতলা রেলপথ নির্মাণে সমস্যা সম্পর্কে তিনি বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের অর্থ পরিশোধের জটিলতা থাকায় কাজ আপাতত বন্ধ রয়েছে। তবে দু’দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে এ নিয়ে আলোচনা চলছে। দ্রুত সময়ের মধ্যে এ সমস্যা সমাধান হবে।
এ সময় তাকে স্বাগত জানান আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার ও আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান।
জামান / জামান
২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
পদার্থে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
লটারিতে ঢাকায় পদায়নের জন্য মনোনীত ১৮ সাব-রেজিস্ট্রার
সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে ভিসা আবেদন প্রত্যাখ্যান হতে পারে
ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আইভ্যাকের নতুন বার্তা
মেট্রোরেল লাইনে কুকুর, ট্রেন চলাচলে বিঘ্ন
রোগীর মৃত্যুর ঘটনায় চিকিৎসককে মারধর গ্রহণযোগ্য নয়
ধানমন্ডি লেকের পাশে হবে নজরুল সরোবর : প্রশাসক
ইজতেমার সময় গাজীপুরের স্থানীয় নির্বাচন নয়, সিইসির কাছে আবেদন তাবলীগের
রাজধানীতে এসি বিস্ফোরণে মেকানিকের মৃত্যু
বাংলাদেশকে একটি মানবিক দেশ হিসেবে গড়ে তুলতে চাই : প্রধানমন্ত্রী
যে অভিজ্ঞতা থেকে তৈরি হলো ‘আনসিন বাংলাদেশ’