২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপের আভাস
আগামী ২৪ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময়ে রাতের তাপমাত্রা বাড়তে থাকবে বলেও জানিয়েছে সংস্থাটি।
আজ মঙ্গলবার (৯ নভেম্বর) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে, ১৯ দশমি ১ ডিগ্রি সেলসিয়াস। এর আগে সোমবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, মঙ্গলবার তা কমে হয়েছে ১৩ দশমিক ৫ ডিগ্রি। এদিন ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৮ দশমিক ৮ ডিগ্রি, একদিন আগে তাপমাত্রা ছিল ১৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। দক্ষিণ বঙ্গোপসাগর থেকে আগত অপর একটি লঘুচাপের বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আগামী ২৪ ঘণ্টা সময়ে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।
মঙ্গলবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টা সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে জানিয়ে এ আবহাওয়াবিদ বলেন, এ সময়ে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
পরবর্তী ৭২ ঘণ্টা আবহাওয়ার পূর্বাভাসে অধিদপ্তর জানিয়েছে, এ সময়ে তাপমাত্রা বাড়তে পারে।
জামান / জামান
প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে লোকবল পাঠানো হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী
অপরিকল্পিত নগরায়ণের কারণে আবাদি জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে
‘অকার্যকর বিদ্যুৎকেন্দ্রের পেছনে মাসে ২০০-৩০০ কোটি টাকা ব্যয় হতো’
আব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী
সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের সুযোগ খতিয়ে দেখছে কমিটি
ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের ওয়াকআউট
কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবেঃ জহির উদ্দিন স্বপন
প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়, সম্পদ: সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন
বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
ই-জাতীয় সংসদ প্রকল্প পর্যালোচনায় ডেপুটি স্পিকারের নেতৃত্বে কমিটি
বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে সুপারিশ প্রণয়নে কমিটি গঠন
সমুদ্র সম্পদের সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত উদ্যোগ জরুরি