ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

এখনই বিসিবিতে যুক্ত হওয়ার ইচ্ছে নেই মাশরাফির


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৯-১১-২০২১ দুপুর ৪:৫৩

এখনও আনুষ্ঠানিকভাবে অবসরে যাননি। তবে খেলছেনও না অনেক দিন ধরে। জাতীয় দলেও যে মাশরাফি বিন মুর্তজা আর ফিরবেন না, এটাও অনেকটা অনুমিতই। মাঝেমধ্যেই এখন শোনা যায় বোর্ড কিংবা জাতীয় দলের সঙ্গে যুক্ত হতে চলেছেন দেশের ইতিহাসের সফল এই অধিনায়ক।

তবে এমন ভাবনা আপাতত নেই মাশরাফির। ইউটিউব চ্যানেল ‘নট আউট নোমান’ কে দেওয়া সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন তিনি। বলেছেন, এখনও খেলতে চান বিপিএলে। কয়েক দিন আগেও বিসিবি নির্বাচনের সময় শোনা গিয়েছিল, পরিচালক পদে নির্বাচনে দেখা যেতে পারে মাশরাফিকে। 

এ নিয়ে তিনি বলেছেন, ‘শোনা কথায় কান দিতে নেই। আমার চিন্তার মধ্যে এটা ছিল না। আমি এখনো অবসরে যাইনি। দ্বিতীয়ত, আমার বিপিএল খেলার ইচ্ছে আছে। এখনো ভাবছি, আমি খেলবো। তাই ওটা (বিসিবিতে সম্পৃক্ত হওয়া বা পরিচালক হওয়া) চিন্তার ধারে কাছেও ছিল না। সত্যি বলতে ক্রিকেট বোর্ডের নির্বাচন তো দূরের কথা, এখন পর্যন্ত আমি চিন্তাও করিনি যে, ক্রিকেট বোর্ডে ঢুকে বা ক্রিকেটের জন্য আমার করণীয় কিছু আছে।’

চলতি বিশ্বকাপে ভারতের মেন্টর হিসেবে ছিলেন দেশটির সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তখন শোনা গিয়েছিল, মাশরাফিকেও বাংলাদেশ দলের মেন্টর হওয়ার আমন্ত্রণ জানানো হবে। তবে তিনি স্পষ্টই জানিয়েছেন, এমন কোনো ইচ্ছে আপাতত নেই।

মাশরাফি বলেন, ‘আমার এখন দলের সঙ্গে যুক্ত হওয়ার কোনো ইচ্ছে নেই। একদম সত্যি বলতে, কোনোভাবেই নাই। কারণ আমি নাই বা বললাম। ব্যক্তিগত পর্যায়ে যদি কেউ সাহায্য চায় সেটা করতে পারি। যেমন তাসকিন চেয়েছিল। আমি পাশে দাঁড়িয়েছিলাম। আমার অনেক খেলোয়াড়ের সঙ্গে কথা হয়, তারা যদি কেউ চায় তবে আমি তাদের পাশে থাকব।’

এমএসএম / এমএসএম

রিয়ালে খেলে যথেষ্ট সম্মান পাচ্ছে না ভিনি : মরিনিও

বাংলাদেশের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হচ্ছেন যিনি

মেসিও কি ১০০০ গোলের আশায় ছুটছেন? যা বললেন মায়ামি কোচ

‘ভালো না করলে এটাই তাদের শেষ সিরিজ’, ৫ ক্রিকেটারকে সতর্ক করলেন আখতার

তৃণমূল ক্রিকেটে অবদান, ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন মিঠু

মার্টিনেজের চোয়ালে অস্ত্রোপচার, চোট নিয়ে যে বার্তা দিলেন

অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি

মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ

প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস

বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা

ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের

মোহামেডান ও কিংসের সহজ জয়

১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব