ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

লন্ডন থেকে প্যারিসের পথে প্রধানমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯-১১-২০২১ বিকাল ৫:২২

গ্লাসগোতে জলবায়ু সম্মেলনে অংশ নিয়ে এবং লন্ডন সফর শেষে ফ্রান্সের রাজধানী প্যারিসের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্থানীয় সময় মঙ্গলবার (৯ নভেম্বর) সকাল ৯টা ২৪ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট (বিজি-২১০৬) হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

হিথ্রো বিমানবন্দরে যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম প্রধানমন্ত্রীকে বিদায় জানান।ফ্লাইটটি স্থানীয় সময় বেলা ১১টা ১৫ মিনিটে চার্লস দ্যা গল বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।গত ৩ নভেম্বর ওয়ার্ল্ড লিডারস সামিট কপ-২৬ ও অন্যান্য অনুষ্ঠানে যোগদান শেষে গ্লাসগো থেকে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

লন্ডনে প্রায় এক সপ্তাহ অবস্থানকালে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২১: বিল্ডিং সাসটেইনেবল গ্রোথ পার্টনারশিপ’ শীর্ষক রোড শো উদ্বোধন ছাড়াও বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন শেখ হাসিনা।প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন, লন্ডনে শেখ হাসিনার বাসস্থানের সামনে তাকে বিদায় জানাতে আসা বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্য প্রবাসীদের উদ্দেশে তিনি দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন।

বিমানবন্দরের উদ্দেশে বাসস্থান ছাড়ার আগে প্রধানমন্ত্রী প্রবাসী ও দলীয় নেতা-কর্মীদের জানান, কোভিড-১৯ পরিস্থিতির কারণে সবার সঙ্গে সরাসরি দেখা করা সম্ভব হয়নি। মহামারি করোনা কেটে গেলে তিনি তাদের সঙ্গে আবার দেখা করবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৩১ অক্টোবর যুক্তরাজ্য এবং ফ্রান্সে দুই সপ্তাহের সফরের উদ্দেশে গ্লাসগো পৌঁছেন।আগামী ১৩ নভেম্বর প্যারিস থেকে দেশের উদ্দেশে রওনা হয়ে ১৪ নভেম্বর সকালে দেশে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

এমএসএম / জামান

প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে লোকবল পাঠানো হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী

অপরিকল্পিত নগরায়ণের কারণে আবাদি জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে

‘অকার্যকর বিদ্যুৎকেন্দ্রের পেছনে মাসে ২০০-৩০০ কোটি টাকা ব্যয় হতো’

আব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী

সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের সুযোগ খতিয়ে দেখছে কমিটি

ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের ওয়াকআউট

কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবেঃ জহির উদ্দিন স্বপন

প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়, সম্পদ: সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন

বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

ই-জাতীয় সংসদ প্রকল্প পর্যালোচনায় ডেপুটি স্পিকারের নেতৃত্বে কমিটি

বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে সুপারিশ প্রণয়নে কমিটি গঠন

সমুদ্র সম্পদের সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত উদ্যোগ জরুরি

কৃষিকে লাভজনক খাতে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির