ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

ডেঙ্গু আক্রান্ত আরো ১০৬ রোগী হাসপাতালে ভর্তি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯-১১-২০২১ বিকাল ৫:৩৯

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরো ১০৬ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। মঙ্গলবার (৯ নভেম্বর ) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ১০৬ জন। এর মধ্যে ঢাকাতে ৮২ জন এবং ঢাকার বাইরের সারাদেশে ভর্তি হয়েছেন ২৪ জন।

এতে আরো বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৬২৬ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৫১৩ জন এবং অন্যান্য বিভাগে বর্তমানে সর্বমোট ১১৩ জন রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৯ নভেম্বর পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ২৪ হাজার ৯০২ জন। একই সময়ে তাদের মধ্য থেকে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৪ হাজার ১৮০ জন রোগী। এ পর্যন্ত ডেঙ্গুরোগে আক্রান্ত হয়ে ৯৬ জনের মৃত্যুর হয়েছে। 

জামান / জামান

পররাষ্ট্রমন্ত্রী-প্রতিমন্ত্রীর স‌ঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূ‌তের বৈঠক

মাদক ও মোবাইল আসক্তিকে শিক্ষার্থীদের ‘লালকার্ড’

পত্র-নথি নিষ্পত্তিতে বিলম্ব ঠেকাতে মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শন

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

শিগগিরই গ্যাসের পরিস্থিতি স্বাভাবিক হবে, আশা প্রধানমন্ত্রীর উপদেষ্টার

বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষ্যে সারাদেশে র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

বিটিভিতে নিজেদের ছবি কম দেখানোর অনুরোধ তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর

খোয়াই নদীর ক্ষতিগ্রস্ত বাঁধ দ্রুত মেরামতের নির্দেশ প্রতিমন্ত্রী ফরহাদের

শেখ হাসিনা শুধু নন, বিদেশে থাকা সব অভিযুক্তকে ফেরাতে চায় সরকার: তথ্যমন্ত্রী

আনসার-ভিডিপির অতিরিক্ত মহাপরিচালক পদে পদায়ন-সংবর্ধনা অনুষ্ঠিত

চার বছর পর শুরু হলো শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ ভাতা

কোনো কনসার্ট বাতিল হওয়ার পেছনে নিরাপত্তাসহ বিভিন্ন কারণ থাকতে পারে