মোটরসাইকেল কিনে লটারিতে টাটা ইন্ডিগাে গাড়ি পেলেন মােশারফ
হিরাে মােটোকর্প বাংলাদেশে বাইক মেলার মাধ্যমে ব্যাপক আলােড়ন সৃষ্টি করেছে। পুরাে নভেম্বর মাসজুড়ে গ্রাহকদের জন্য রয়েছে বিভিন্ন রকমের আকর্ষণীয় উপহার ও গাড়ি জেতার সুযােগ। বরাবরের মতােই গ্রাহকদের কথা চিন্তা করে এইচএমসিএল নিলয় বাংলাদেশ লিমিটেড, বিশ্বের বৃহত্তম মােটরসাইকেল ও স্কুটার উৎপাদনকারী প্রতিষ্ঠান হিরাে মােটোকর্প ও নিলয় মটরস লিমিটেডের যৌথ উদ্যোগে নভেম্বর মাসজুড়ে বাইক মেলার আয়ােজন করা হয়েছে।
দুই মাসব্যাপী এই মেলায় গ্রাহকদের জন্য রয়েছে বিভিন্ন রকমের আকর্ষণীয় উপহার ও লটারির মাধ্যমে একটি গাড়ি জেতার সুযােগ। চারজন ভাগ্যবান বিজয়ী ইতোমধ্যেই একটি করে টাটা ইন্ডিগাে গাড়ি জিতেছে। মি. সঞ্জয় ভান, হেড গ্লোবাল বিজনেস, হিরাে মােটোকর্প এবং আব্দুল মাতলুব আহমাদ, চেয়ারম্যান এইচএমসিএল নিলয় বাংলাদেশের উপস্থিতিতে আজ রাজশাহীতে তৃতীয় ভাগ্যবান বিজয়ী মাে. মােশারফ হােসেনকে টাটা ইন্ডিগাে গাড়িটি হস্তান্তর করা হয়েছে।
অনুষ্ঠানে মি. সঞ্জয় ভান হিরাে মােটোকর্প সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেন, হিরাে মােটোকর্প একটি গ্রাহককেন্দ্রিক কোম্পানি এবং আমরা সব সময় আমাদের গ্রাহকদের জন্য সেরা অফারটি নিয়ে আসি। বাংলাদেশ আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ বাজার। আমরা বাইক মেলায় ইতিবাচক সাড়া দেখে খুশি এবং আশা করি আরো বেশি গ্রাহক এই অফারগুলি থেকে উপকৃত হবেন।
হিরাে বাইক মেলা সম্পর্কে বিস্তারিত জানানাের সময় আব্দুল মাতলুব আহমাদ বলেন, আমরা এই বিশেষ অফার নিয়ে বাজারে আলােড়ন আনতে পেরে আনন্দিত। হিরাের পণ্যগুলি তাদের গুণগতমান এবং নির্ভরযােগ্যতার জন্য বিশ্বব্যাপী বিখ্যাত এবং এখন গ্রাহকদের কাছে এই জনপ্রিয় মােটরসাইকেল কেনার আরো কারণ রয়েছে। হিরাে বাইক মেলা আমাদের জন্য একটি বড় সাফল্য এবং ইতোমধ্যে হিরাে মােটরসাইকেলের চারজন ভাগ্যবান গ্রাহক একটি করে টাটা ইন্ডিগাে গাড়ি জিতেছেন। সমস্ত গ্রাহক যারা নভেম্বর মাসে একটি হিরাে মােটরসাইকেল কিনবেন, তারাই একটি টাটা ইন্ডিগাে গাড়ি জিতে নেয়ার সুযােগ পাবেন। এছাড়াও রয়েছে আকর্ষণীয় উপহার।
বাইক মেলা সম্পর্কে বিস্তারিত জানতে গ্রাহকরা নিকটস্থ হিরাে টাচ পয়েন্টে ভিসিট করতে পারেন। হিরাে মােটোকর্প ২০১৪ সালের এপ্রিল মাসে একটি যৌথ উদ্যোগের (এইচএমসিএল নিলয় বাংলাদেশ) মাধ্যমে নিটল নিলয় গ্রুপের সাথে বাংলাদেশে প্রবেশ করে। কোম্পানির যশােরে একটি অত্যাধুনিক উৎপাদন সুবিধা রয়েছে, যার উৎপাদন ক্ষমতা বার্ষিক ১ লাখ ৫০ হাজার মােটরসাইকেল এবং স্কুটার। হিরাে মােটোকর্পসারা দেশে ৫০০টিরও বেশি নেটওয়ার্কের মাধ্যমে মােটরসাইকেলগুলাে বিক্রি করে। হিরাে মােটোকর্প সর্বপ্রথম তার পণ্যের ওপর পাঁচ বছরের ওয়ারেন্টি দিচ্ছে। বর্তমানে কোম্পানিটি বাংলাদেশে আটটি মডেলের মােটরসাইকেল এবং দুটি স্কুটার বিপণন করছে।
এমএসএম / জামান
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
Link Copied