ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

৮৩৫ ইউপিতে ভোটগ্রহণ শুরু


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১-১১-২০২১ দুপুর ১১:০

দেশের ৮৩৫টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ৮টায় শুরু হওয়া ভোট বিকেল ৪টা পর্যন্ত চলবে। এ নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। তিনি জানান, নির্বাচনী সহিংসতা দমন করতে কঠোর পদক্ষেপ নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে।

দেশের দশম ইউপি নির্বাচনে দ্বিতীয় ধাপে ৮৪৮টি ইউপির তফসিল ঘোষণা করা হয়েছিল। কিন্তু পরে তালিকা থেকে একটি ইউপি বাদ দেওয়া হয়। স্থগিত করা হয় ৭টি ইউপির ভোট। প্রতিদ্বন্দ্বিতায় ৫টি ইউপির সকল পদে সবাই নির্বাচিত হয়। দ্বিতীয় ধাপে চেয়ারম্যান পদে ৮১ জন ছাড়াও সংরক্ষিত আসনের সদস্য পদে নির্বাচিত ৭৩ জন সাধারণ আসনের সদস্য পদে নির্বাচিত ২০৩ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ইসির যুগ্মসচিব এসএম আসাদুজ্জামান এসব তথ্য জানান।

তিনি বলেন, এসব ইউপিতে ভোট কেন্দ্র ৮ হাজার ৪৯২টি। মোট ভোটার ১ কোটি ৬৫ লাখ ৯৫ হাজার ২২৬ জন। পুরুষ ভোটার ৮৪ লাখ ৫ হাজার ৮৩১ জন। নারী ভোটার ৮১ লাখ ৮৯ হাজার ৩৭৯ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ১৬ জন। নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ৩ হাজার ৩১০ জন, সংরক্ষিত সদস্য ৯ হাজার ১৬১ জন, সাধারণ সদস্য ২৮ হাজার ৭৪৭ জন। মোট প্রতিদ্বন্দ্বী হচ্ছেন ৪১ হাজার ২১৮ জন।

বিনাভোটে নির্বাচিত চেয়ারম্যানরা আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। ১৮টি জেলার ২৮টি উপজেলায় এসব প্রার্থী বিনাভোটে নির্বাচিত হয়েছেন। এছাড়া কুমিল্লা জেলার লাকসাম উপজেলার ৫টি ইউনিয়নে সকল পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় এই উপজেলার ৫টি ইউনিয়নে কোনো ভোটগ্রহণ হচ্ছে না।

এর আগে প্রথম ধাপে ৩৬৯ ইউপির মধ্যে ৬৯ জন চেয়ারম্যান ভোটের আগে নির্বাচিত হন। ফলে প্রথম দুই ধাপের নির্বাচনে ১৫০ জন চেয়ারম্যান বিনাভোটে নির্বাচিত হয়েছেন। মূলত দেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি এই স্থানীয় সরকার নির্বাচনসহ সব নির্বাচন বর্জন করায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

চেয়ারম্যান পদে দলীয় প্রতীকের এ নির্বাচনে সহিংসতার ঘটনায় ‘অস্বস্তি’ ও ‘উদ্বেগ’ প্রকাশ করে এর আগে পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দেয় ইসি। এরইমধ্যে দ্বিতীয় ধাপের ভোটের প্রস্তুতি গুছিয়ে আনার কথা জানিয়েছে নির্বাচন কমিশন।

প্রথম ধাপে দেশের ৩৬৪ ইউপির ভোট হয়েছে। দ্বিতীয় ধাপে ৮৩৫ ইউপির ভোট রয়েছে ১১ নভেম্বর, তৃতীয় ধাপে ১০০৩ ইউপির ভোট হবে ২৮ নভেম্বর। আর চতুর্থ ধাপে ৮৪০ ইউপিতে ২৩ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

জামান / জামান

প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে লোকবল পাঠানো হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী

অপরিকল্পিত নগরায়ণের কারণে আবাদি জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে

‘অকার্যকর বিদ্যুৎকেন্দ্রের পেছনে মাসে ২০০-৩০০ কোটি টাকা ব্যয় হতো’

আব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী

সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের সুযোগ খতিয়ে দেখছে কমিটি

ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের ওয়াকআউট

কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবেঃ জহির উদ্দিন স্বপন

প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়, সম্পদ: সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন

বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

ই-জাতীয় সংসদ প্রকল্প পর্যালোচনায় ডেপুটি স্পিকারের নেতৃত্বে কমিটি

বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে সুপারিশ প্রণয়নে কমিটি গঠন

সমুদ্র সম্পদের সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত উদ্যোগ জরুরি

কৃষিকে লাভজনক খাতে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির