ঢাকা বৃহষ্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

যুক্তরাষ্ট্রে ভোগ্যপণ্যের দাম ৩০ বছরে সর্বোচ্চ


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১১-১১-২০২১ দুপুর ১১:১২

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধিতে নতুন রেকর্ড গড়লো যুক্তরাষ্ট্র। গত অক্টোবরে দেশটিতে ভোগ্যপণ্যের দাম যে হারে বেড়েছে, এমনটি দেখা যায়নি গত ৩০ বছরেও। বুধবার (১০ নভেম্বর) মার্কিন শ্রম বিভাগের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

কনজ্যুমার প্রাইস ইনডেক্স (সিপিআই) অনুসারে, যুক্তরাষ্ট্রে গত অক্টোবর মাসে গত বছর একই সময়ের তুলনায় ভোগ্যপণ্যের দাম বেড়েছে রেকর্ড ৬ দশমিক ২ শতাংশ, যা ১৯৯০ সালের ডিসেম্বরের পর থেকে সর্বোচ্চ। আর মাসিক হিসাবে পণ্যের মূল্যবৃদ্ধির হার দাঁড়িয়েছে ০.৯ শতাংশ, যা গত সেপ্টেম্বরেও ছিল ০.৪ শতাংশ।

মার্কিন শ্রম বিভাগের প্রতিবেদন বলছে, খাদ্য ও বিদ্যুতের দাম বাদ দিয়ে তথাকথিত মূল সিপিআই বেড়েছে ০.৪ শতাংশ। একই সময়ে বার্ষিক মূল মূল্যস্ফীতি ৪ দশমিক ৬ শতাংশ গতিতে বেড়ে ১৯৯১ সালের আগস্টের পর থেকে সর্বোচ্চ স্তরে পৌঁছেছে।

এক মাসের ব্যবধানে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম বেড়েছে ১২ দশমিক ৩ শতাংশ আর গত বছরের সঙ্গে তুলনা করলে এর মূল্যবৃদ্ধি হয়েছে ৫৯ দশমিক ১ শতাংশ। একইভাবে, অক্টোবরে দেশটিতে বিদ্যুতের দাম বেড়েছে ৪ দশমিক ৮ শতাংশ এবং ১২ মাসের হিসাব করলে মূল্যবৃদ্ধির পরিমাণ প্রায় ৩০ শতাংশ।

সেখানে ব্যবহৃত গাড়ির দামও দ্রুতগতিতে বাড়ছে। এক মাসের ব্যবধানে অক্টোবরে এর মূল্যবৃদ্ধি হয়েছে ২ দশমিক ৫ শতাংশ এবং বছরে বেড়েছে ২৬ দশমিক ৪ শতাংশ। নতুন গাড়ির ক্ষেত্রে এর পরিমাণ যথাক্রমে ১ দশমিক ৪ শতাংশ ও ৯ দশমিক ৮ শতাংশ।

বেড়েছে খাদ্যপণ্যের দামও। মাসের হিসাবে ০.৯ শতাংশ এবং বছরের হিসাবে এর মূল্যবৃদ্ধি হয়েছে ৫ দশমিক ৩ শতাংশ। খাদ্য ক্যাটাগরিতে মাংস, মুরগি, মাছ ও ডিমের সমন্বিতভাবে দাম বেড়েছে মাসে ১ দশমিক ৭ ও বছরে ১১ দশমিক ৯ শতাংশ।

জামান / জামান

ভারত মহাসাগরে ইরানের তেলবাহী ট্যাংকার জব্দ করল যুক্তরাষ্ট্র

ইরানের ৩ ট্যাংকার জাহাজ জব্দ করল মার্কিন বাহিনী

ইরান চায় হরমুজ খোলা থাকুক, কিন্তু সেক্ষেত্রে চুক্তি হবে না : ট্রাম্প

‘বাড়াবো না’ বলেও ট্রাম্প কেন ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাড়ালেন?

যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে যুক্তরাষ্ট্র-ইরানের প্রতি পাকিস্তানের আহ্বান

ইরানের কোনো প্রতিনিধি এখনও ইসলামাবাদে পৌঁছায়নি

ওমান উপসাগরে ইরানি কার্গো জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

ওমান উপসাগরে ইরানি কার্গো জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

ইরানের ইউরেনিয়াম পুনরুদ্ধারে ‘দীর্ঘ ও কঠিন প্রক্রিয়া’ প্রয়োজন হবে

চুক্তি না হলে বুধবার সন্ধ্যা থেকে ইরানে ফের অভিযান : ট্রাম্প

সৌদির আপত্তিতে দেড় বিলিয়নের অস্ত্র চুক্তি আটকে দিল পাকিস্তান

মার্কিন অবরোধ আলোচনার অন্তরায়, ট্রাম্পকে জানাল পাকিস্তান

ভারতে আতশবাজি কারাখানায় বিস্ফোরণে ১৯ শ্রমিকের মৃত্যু