ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

বিয়েতে রাজি না হওয়ায় তরুণীকে ১৮ বার ছুরিকাঘাত


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১১-১১-২০২১ দুপুর ১:২

বিয়েতে রাজি না হওয়ায় এক তরুণীর ওপর হামলার ঘটনা ঘটেছে। ওই তরুণী বিয়ে করতে না চাওয়ায় তার প্রেমিক তাকে ১৮ বার ছুরিকাঘাত করেছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সময় বুধবার (১০ নভেম্বর) ভারতের হায়দরাবাদে এ ঘটনা ঘটে। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন ওই ব্যক্তি। কিন্তু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন প্রেমিকা। ফলে রাগের মাথায় ওই নারীর ওপর হামলা চালান তিনি।

ওই তরুণীর বাড়িতেই তার ওপর হামলা চালানো হয়েছে। তিনি এলবি নগর পুলিশ স্টেশনের আওতাধীন হাস্তিনাপুরম এলাকায় থাকতেন। হামলাকারীর নাম বাসাভরাজ বলে জানানো হয়েছে। ওই তরুণী দুই মাস আগেই শ্রীধর নামের এক ব্যক্তির সঙ্গে আংটি বদল করায় তার প্রেমিক ক্ষেপে যায়।

বাসাভরাজ এবং তার প্রেমিকার বাড়ি বিক্রবাদ জেলার দৌলতাবাদে। তাদের মধ্যে অনেকদিন ধরেই প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু এর মধ্যেই ওই নারী অন্য একজনের সঙ্গে আংটি বদল করেন।

ছুরিকাঘাতে আহতের পর সিরিশা নামের ওই তরুণীকে হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে। অপরদিকে তার প্রেমিক বাসাভরাজকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

জামান / জামান

ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা

ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত

শর্তপূরণ না হওয়া পর্যন্ত হরমুজ খোলা হবে না

ভারতের নৌবাহিনীর সেনাকে মিথ্যা প্রেমের ফাঁদে ফেলে স্পর্শকাতার তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তানের নারী গোয়েন্দা

সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান

প্রথমে প্রার্থনা করতে বলেন, এরপর পেছন থেকে আঘাত করেন কো-পাইলট

জাপানি নাগরিক হত্যার অভিযোগে মার্কিন নৌ সদস্য আটক

এক ডলারে মিলছে ২৭ লাখ ইরানি রিয়াল

বিশ্বের বেশিরভাগ মানুষের মৃত্যু হয় যে ১০ কারণে

পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের

মাল্টায় মানবপাচার ও শ্রমশোষণের অভিযোগে বাংলাদেশি ব্যবসায়ী আটক

ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫