ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

নতুন সার্চ বাটন যুক্ত করছে টুইটার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১-১১-২০২১ দুপুর ২:১৪

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে যুক্ত হচ্ছে নতুন সার্চ বাটন। যার মাধ্যমে নির্দিষ্ট ব্যবহারকারীর টুইটগুলো খুঁজে বের করা সহজ হবে। টুইটারের প্রোফাইল পেজে নতুন এই সার্চ বাটন যুক্ত করেছে।

বিশ্বের সব বড় বড় মানুষেরা ব্যবহার করেন এই মাধ্যমটি। নতুন বাটনটি ব্যবহারকারীর অনলাইন জীবনকে আরও সহজ করে তুলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ধরুন, আপনি কোনো একজনের টুইট করা পুরোনো কোনো পোস্ট খুঁজছেন। কিন্তু সঠিক তারিখ মনে নেই। সেক্ষেত্রে এই সার্চ বাটন তা খুব সহজেই খুঁজে পেতে সাহায্য করবে।

সোশ্যাল মিডিয়া পরামর্শদাতা ম্যাট নাভারা উল্লেখ করেছেন, টুইটারের নতুন বাটন গত মাসে অল্প সংখ্যক ব্যবহারকারীর জন্য চালু হয়েছিল। সম্প্রতি এই পরিষেবাটি আইওএস অ্যাপে বিশ্বব্যপী ব্যাপকভাবে চালু হয়েছে।

সম্প্রতি টুইটার তার পরিষেবাতে নতুন নতুন ফিচারযুক্ত করছে। গত সপ্তাহেই টুইটার বিশ্বব্যাপী আইওএস ব্যবহারকারীদের জন্য ‘সুপার ফলো টুইটার অ্যাকাউন্ট’ নামে একটি ফিচার চালু করেছে। এই ফিচারের মাধ্যমে এখন থেকে টুইটার ব্যবহারকারীরা এই প্ল্যাটফর্মে কনটেন্ট নির্মাতাদের থেকে বোনাস কনটেন্টে প্রবেশাধিকার পেতে অর্থ প্রদান করতে পারবে।

সেই একই মাসে, টুইটার তাদের ব্যবহারকারীদের চ্যাটরুমে অডিও হোস্ট করার সুবিধাও চালু করেছে। এ ছাড়া টুইটার সম্প্রতি ব্লু সাবস্ক্রিপশন পরিষেবাও চালু করেছে ব্যবহারকারীদের জন্য। সুতরাং বলাই যায়, প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে বেশ পরিশ্রম করছে এই সামাজিক যোগাযোগ মাধ্যমটি।

সূত্র: ইন্ডিয়া টাইমস

 

এমএসএম / এমএসএম

IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়

‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন

অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ

ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক

একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই

প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের

শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা

ব্লুটুথ নামটি এলো কোথা থেকে? নেপথ্যে হাজার বছরের পুরোনো গল্প!

স্তন ক্যানসার শনাক্তকরণে এআইয়ের নতুন সাফল্য, চিকিৎসায় বাড়ছে সম্ভাবনা

চাইনিজ রম নাকি গ্লোবাল? নতুন ফোন কেনার আগে যা জানা জরুরি

শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ টিকটক, ৪০ কোটি ডলারে সমঝোতা

এআই ডেটা সেন্টার ঠান্ডা করতে ‘প্রস্রাব’, কেন এমন অদ্ভুত বিজ্ঞাপন