ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

প্রশ্নফাঁসের ঘটনায় জনতা-রূপালী ব্যাংকের ৪ কর্মকর্তা বরখাস্ত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১-১১-২০২১ দুপুর ৪:৫৮

সরকারি পাঁচ ব্যাংকের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হওয়ায় রাষ্ট্রায়ত্ত জনতা ও রূপালী ব্যাংকের চার কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।

বৃহস্প‌তিবার ব্যাংক দু‌টির সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা  বিষয়টি নিশ্চিত করেছেন।

বরখাস্ত হওয়া কর্মকর্তারা হ‌লেন, রূপালী ব্যাংকের সিনিয়র অফিসার জানে আলম মিলন, জনতা ব্যাংকের গুলশান শাখার কর্মকর্তা শামসুল হক শ্যামল,  জনতা ব্যাংকের সিনিয়র অফিসার এমদাদুল হক খোকন ও সোহেল রানা।

প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত থাকার অপরাধে পৃথক অভিযানে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের তিন কর্মকর্তা এবং রূপালী ব্যাংকের এক কর্মকর্তাকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশের তেজগাঁও জোনাল টিম।

প্রথমে গ্রেফতার হন জনতা ব্যাংকের গুলশান শাখার কর্মকর্তা শামসুল হক শ্যামল এবং রূপালী ব্যাংকের সিনিয়র অফিসার জানে আলম মিলন। এরপর জনতা ব্যাংকের সিনিয়র অফিসার সোহেল রানা ও এমদাদুল হক খোকনকে গ্রেফতার করে গোয়েন্দা টিম।

জনতা ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত থাকায় গ্রেফতার তিন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। তবে, বরখাস্ত করার বিষ‌য়ে কিছু নিয়ম-নীতি রয়েছে। সংশ্লিষ্ট বিভাগ এ নি‌য়ে বৈঠক করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

রূপালী ব্যাংকের সং‌শ্লিষ্ট কর্মকর্তা জানান, কেউ যদি এ ধর‌নের অপরাধ করেন, তবে নিয়ম অনুযায়ী তিনি স‌ঙ্গে সঙ্গে বরখাস্ত হ‌য়ে যান।

এর আগে, বুধবার একই অভি‌যো‌গে পূবালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মো. মোস্তাফিজুর রহমানকে বরখাস্ত করা হয়। পূবালী ব্যাংকের ওই কর্মকর্তা ব্যাংকের রাজধানীর ইমামগঞ্জ শাখায় কর্মরত ছিলেন। তা‌কেও পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) গ্রেফতার করেছে।

বাংলাদেশ ব্যাংকার্স সিলেকশন কমিটির আওতায় পাঁচ ব্যাংকের অফিসার (ক্যাশ) নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। এতে পরীক্ষা বা‌তি‌লের দা‌বি ক‌রে‌ন সাধারণ পরীক্ষার্থীরা।

গত ৬ নভেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত ডিএমপির গোয়েন্দা বিভাগের তেজগাঁও জোনাল টিম অভিযান চালিয়ে একটি চক্রের পাঁচজনকে গ্রেফতার করে। তারা হলেন, আহছানউল্লা বিশ্ববিদ্যালয়ের আইসিটি টেকনিশিয়ান মোক্তারুজ্জামান রয়েল (২৬), জনতা ব্যাংকের গুলশান শাখার অফিসার শামসুল হক শ্যামল (৩৪), রূপালী ব্যাংকের সিনিয়র অফিসার জানে আলম মিলন (৩০), পূবালী ব্যাংকের সিনিয়র অফিসার মোস্তাফিজুর রহমান মিলন (৩৮) ও চাকরিপ্রার্থী স্বপন।

এরপর ১১ ন‌ভেম্বর জনতা ব্যাংকের সিনিয়র অফিসার এমদাদুল হক খোকন ও সোহেল রানা এবং এক শিক্ষার্থীকে গ্রেফতার ক‌রে ডি‌বি পু‌লিশ।

এমএসএম / এমএসএম

প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে লোকবল পাঠানো হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী

অপরিকল্পিত নগরায়ণের কারণে আবাদি জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে

‘অকার্যকর বিদ্যুৎকেন্দ্রের পেছনে মাসে ২০০-৩০০ কোটি টাকা ব্যয় হতো’

আব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী

সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের সুযোগ খতিয়ে দেখছে কমিটি

ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের ওয়াকআউট

কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবেঃ জহির উদ্দিন স্বপন

প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়, সম্পদ: সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন

বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

ই-জাতীয় সংসদ প্রকল্প পর্যালোচনায় ডেপুটি স্পিকারের নেতৃত্বে কমিটি

বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে সুপারিশ প্রণয়নে কমিটি গঠন

সমুদ্র সম্পদের সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত উদ্যোগ জরুরি

কৃষিকে লাভজনক খাতে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির