ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

প্রধানমন্ত্রী চাইলে আগুনেও ঝাঁপ দেব : তথ্য প্রতিমন্ত্রী


মো. আলী আবির  photo মো. আলী আবির
প্রকাশিত: ১১-১১-২০২১ বিকাল ৫:১৭
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ড‍া. মো. মুরাদ হাসান এমপি বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা হচ্ছে তা কাম্য নয়। প্রধানমন্ত্রী দেশে নেই, নির্বাচন হচ্ছে, নির্বাচন নিয়ে আমাদের দায়িত্ব কী? আমরা কী করছি? আমাদের আরো সহনশীল হওয়া উচিত। বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক সংস্কৃতি এটা নয়, বঙ্গবন্ধুর দর্শন এগুলো নয়। দেশের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করছে। দেশের শান্তি বজায় রাখতে আমাদের যার যা দায়িত্ব তা সঠিকভাবে পালন করতে হবে। বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ আমরা মেনে চলি এবং আজীবন চলব। প্রধানমন্ত্রী আমার মা। তিনি আমাকে যে দায়িত্ব দেবেন সেটাই পালন করবে। তিনি যদি বলেন আগুনে ঝাপ দে মুরাদ, আমি তাই করব।   আজ (বৃহস্পতিবার) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের ইউপি নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেন এসব কথা বলেন।
  
ডা. মুরাদ হাসান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশে মিডিয়াকর্মীদের জন্য যে কর্মপরিবেশ সৃষ্টি করেছে বিশ্বে তা বিরল। আমরা অসাম্প্রদায়িকতায় বিশ্বাসী। ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে পাওয়া স্বাধীনতা সাম্প্রদায়িকতার নামে নষ্ট হতে দেয়া যায় না। ইউপি নির্বাচনে যে হানাহানি, রক্তারক্তি চলছে তা অত্যন্ত বেদনাদায়ক। তাহলে প্রশ্ন জাগছে- আমরা ব্যর্থ হচ্ছি কি-না। সমস্যা আসলে মানসিকতায়, আমাদের মানসিকতা পরিবর্তন করতে হবে, দেশকে ভালোবাসতে হবে। কেউ নির্বাচিত না হলে এমন কী ক্ষতি হবে? সবার প্রতি আহ্বান, বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান, আর যেন কোনো দাঙ্গা-হাঙ্গামা না হয়।
 
প্রতিমন্ত্রী ডা. মুরাদ আরো বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সজ্জন ব্যক্তি, সফল মানুষ। স্বরাষ্ট্রমন্ত্রীকে সহযোগিতা করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আরেকজনকে দায়িত্ব দিলে ভালো হয়। শুধু ইউপি নির্বাচন বিবেচনায় নয়, সামনে জাতীয় নির্বাচনও আছে। তাছাড়াও অনেক কাজ আছে। সব যেন সুষ্ঠুভাবে ও সহজভাবে হয়। ইউনিয়ন পরিষদ নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীকে আরো সজাগ, স্মার্ট, সতর্ক ও সক্রিয় হয়ে ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। 
 
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ার সুযোগ ‍এলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা বলবেন তাই হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। প্রধানমন্ত্রী আমাকে যে দায়িত্ব দেবেন সেটাই পালন করব, তিনি তো আমাদের মমতাময়ী মা।

এমএসএম / জামান

প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে লোকবল পাঠানো হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী

অপরিকল্পিত নগরায়ণের কারণে আবাদি জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে

‘অকার্যকর বিদ্যুৎকেন্দ্রের পেছনে মাসে ২০০-৩০০ কোটি টাকা ব্যয় হতো’

আব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী

সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের সুযোগ খতিয়ে দেখছে কমিটি

ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের ওয়াকআউট

কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবেঃ জহির উদ্দিন স্বপন

প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়, সম্পদ: সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন

বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

ই-জাতীয় সংসদ প্রকল্প পর্যালোচনায় ডেপুটি স্পিকারের নেতৃত্বে কমিটি

বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে সুপারিশ প্রণয়নে কমিটি গঠন

সমুদ্র সম্পদের সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত উদ্যোগ জরুরি

কৃষিকে লাভজনক খাতে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির