অনুষ্ঠানস্থলের এক কিলোমিটারের মধ্যে গ্যাসচালিত গাড়ি নয়
স্বাধীনতার ৫০ বছরপূর্তি ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে নভেম্বর ও ডিসেম্বর মাসে জাতীয় প্যারেড স্কয়ার, সংসদ ভবন ও টুঙ্গিপাড়ায় বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করছে সরকার। এসব অনুষ্ঠানস্থলের এক কিলোমিটারের মধ্যে কোনো গ্যাস সিলিন্ডারের গাড়ি রাখা যাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে গঠিত নিরাপত্তা বিষয়ক উপ-কমিটির এ সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
আসাদুজ্জামান খান কামাল বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানগুলো শেষ করতে যাচ্ছি। এছাড়া স্বাধীনতার ৫০ বছর পূর্তির অনুষ্ঠান শুরু করব আগামী ১৬ ডিসেম্বর। অনেকগুলো অনুষ্ঠান নভেম্বরের শেষে থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত আমরা পালন করব।
বিদেশ থেকে মেহমানরা অনুষ্ঠানগুলোতে আসবেন জানিয়ে মন্ত্রী বলেন, এখন পর্যন্ত খবর পেয়েছি, দুজন রাষ্ট্রপ্রধান হয়ত আসতে পারেন। তবে এখনও আমরা শতভাগ নিশ্চিত করে বলতে পারব না। সবকিছু মিলিয়ে ডিসেম্বর মাসটি অনুষ্ঠানের মাসে পরিণত হচ্ছে।
এছাড়া বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামী ২৪ থেকে ২৯ নভেম্বর টুঙ্গিপাড়ায় অনুষ্ঠান হবে জানিয়ে তিনি বলেন, সেখানে গ্রাম বাংলার লোকজ শিল্পকে তুলে ধরা হবে। বাংলাদেশে ঐতিহ্য নিয়ে সেখানে ৭ দিনব্যাপী অনুষ্ঠান হবে। ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী যাবেন। অনুষ্ঠানস্থল ও পার্শ্ববর্তী এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। নিরাপত্তার প্রশ্নে যা যা করার আমরা সবই করব।
আসাদুজ্জামান খান কামাল বলেন, এসব অনুষ্ঠানস্থল যেমন জাতীয় প্যারেড স্কয়ার, সংসদ ভবন, টুঙ্গিপাড়ার এক কিলোমিটারের মধ্যে কোনো গ্যাস সিলিন্ডারের গাড়ি রাখা যাবে না। এক কিলোমিটার দূরে গাড়ি রেখে সভাস্থলে আসতে হবে। সেই নিষেধাজ্ঞা আমরা জারি করব। আপনারা জানেন, মাঝেমধ্যে গ্যাস সিলিন্ডার অনেক বিপত্তি ঘটায়। সেদিকে লক্ষ্য রেখেই আমরা এ সিদ্ধান্ত বাস্তবায়ন করতে যাচ্ছি।
এমএসএম / জামান
প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে লোকবল পাঠানো হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী
অপরিকল্পিত নগরায়ণের কারণে আবাদি জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে
‘অকার্যকর বিদ্যুৎকেন্দ্রের পেছনে মাসে ২০০-৩০০ কোটি টাকা ব্যয় হতো’
আব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী
সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের সুযোগ খতিয়ে দেখছে কমিটি
ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের ওয়াকআউট
কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবেঃ জহির উদ্দিন স্বপন
প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়, সম্পদ: সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন
বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
ই-জাতীয় সংসদ প্রকল্প পর্যালোচনায় ডেপুটি স্পিকারের নেতৃত্বে কমিটি
বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে সুপারিশ প্রণয়নে কমিটি গঠন
সমুদ্র সম্পদের সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত উদ্যোগ জরুরি