ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

তিন ব্যাংকের শুক্রবারের নিয়োগ পরীক্ষা স্থগিত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১-১১-২০২১ বিকাল ৬:৩১

তিন ব্যাংকের শুক্রবারের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) সন্ধ্যায় সোনালী ব্যাংক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের সিনিয়র অফিসার (আইটি) এবং জনতা ও সোনালী ব্যাংকের অ্যাসিসটেন্ট ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর পদের লিখিত পরীক্ষা সাময়িকভাবে স্থগিতের বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র এবং নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম।

জানা গেছে, সিনিয়র অফিসার আইটি পদের পরীক্ষা ১৩ নভেম্বর (শনিবার) এবং অ্যাসিসটেন্ট ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর পদের পরীক্ষা ২০ নভেম্বর (শনিবার) অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।পরীক্ষার পরবর্তী সূচি যথাসময়ে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট erecruitment.bb.org.bd এবং গণমাধ্যমে প্রকাশ করা হবে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র এবং নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম বলেন, ব্যাংকার্স সিলেকশন কমিটির তিন ব্যাংকের দুই পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। তবে গত শনিবারের পরীক্ষার বিষয়ে আহছানউল্লা বিশ্ববিদ্যালয়ের কাছে ব্যাখ্যা তলব করা হয়েছে। এর জবাব পেলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

জামান / জামান

প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে লোকবল পাঠানো হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী

অপরিকল্পিত নগরায়ণের কারণে আবাদি জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে

‘অকার্যকর বিদ্যুৎকেন্দ্রের পেছনে মাসে ২০০-৩০০ কোটি টাকা ব্যয় হতো’

আব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী

সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের সুযোগ খতিয়ে দেখছে কমিটি

ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের ওয়াকআউট

কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবেঃ জহির উদ্দিন স্বপন

প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়, সম্পদ: সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন

বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

ই-জাতীয় সংসদ প্রকল্প পর্যালোচনায় ডেপুটি স্পিকারের নেতৃত্বে কমিটি

বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে সুপারিশ প্রণয়নে কমিটি গঠন

সমুদ্র সম্পদের সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত উদ্যোগ জরুরি

কৃষিকে লাভজনক খাতে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির