ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

এমপি হিসেবে শপথ নিলেন মেরিনা জাহান


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১-১১-২০২১ বিকাল ৬:৪২

সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন সিরাজগঞ্জ-৬ আসনে সদ্য অনুষ্ঠিত উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার বিজয়ী প্রার্থী বেগম মেরিনা জাহান। বৃহস্পতিবার (১১ অক্টোবর) বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে তাকে শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

সংসদ সচিবালয়ের সচিব কে ম আব্দুস সালাম শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন। এ সময় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এবং হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন উপস্থিত ছিলেন। শপথ গ্রহণ শেষে মেরিনা জাহান রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন। এ সময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত ২ নভেম্বর ওই আসনে উপ-নির্বাচনে এক লাখ ১০ হাজার ৫৮০ ভোট পেয়ে বিজয়ী হন মেরিনা জাহান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির (এরশাদ) লাঙ্গল প্রতীকের প্রার্থী মোক্তার হোসেন ৫৩৫ ভোট এবং স্বতন্ত্র মোটরগাড়ি প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট হুমায়ুন কবির পান ৩৪৩ ভোট।

গত ২ সেপ্টেম্বর সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের এমপি হাসিবুর রহমান স্বপন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলে আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

জামান / জামান

প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে লোকবল পাঠানো হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী

অপরিকল্পিত নগরায়ণের কারণে আবাদি জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে

‘অকার্যকর বিদ্যুৎকেন্দ্রের পেছনে মাসে ২০০-৩০০ কোটি টাকা ব্যয় হতো’

আব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী

সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের সুযোগ খতিয়ে দেখছে কমিটি

ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের ওয়াকআউট

কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবেঃ জহির উদ্দিন স্বপন

প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়, সম্পদ: সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন

বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

ই-জাতীয় সংসদ প্রকল্প পর্যালোচনায় ডেপুটি স্পিকারের নেতৃত্বে কমিটি

বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে সুপারিশ প্রণয়নে কমিটি গঠন

সমুদ্র সম্পদের সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত উদ্যোগ জরুরি

কৃষিকে লাভজনক খাতে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির