ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ বাংলাদেশ উপকূল থেকে দূরে সরেছে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২-১১-২০২১ দুপুর ১১:৫০

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ বাংলাদেশ উপকূল অতিক্রম করে ভারতের দিকে অগ্রসর হয়েছে। গত বুধবার রাত ৮টায় ভারতের চেন্নাই উপকূলের কাছাকাছি অবস্থান করছিল নিম্নচাপটি।

বৃহস্পতিবার রাতে তা ভারতের উত্তর তামিলনাড়ু ও দক্ষিণ অন্ধ্র প্রদেশ উপকূলের স্থলভাগ অতিক্রম করে। এর প্রভাবে ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদফতর।

এদিকে নিম্নচাপটি দুর্বল হয়ে যাওয়ায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। একইসঙ্গে গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে আজ (শুক্রবার) সকাল পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরের কাছাকাছি থাকার অনুরোধ করেছে আবহাওয়া অধিদফতর। আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়।

বজলুর রশীদ বলেন, বঙ্গোপসাগরে চলমান নিম্নচাপটির কারণে বাংলাদেশের দিকে মেঘ আসা শুরু করেছে। এর ফলে শীতল বায়ু প্রবাহ কমে গেছে। যে কারণে শুরু হওয়া হালকা শীত কিছুটা উষ্ণতা পেয়েছে। 

বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু দেশের অন্যান্য সব স্থানের সর্বনিম্ন তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়েছে। রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল প্রায় ২১ ডিগ্রি সেলসিয়াস।

উল্লেখ্য, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে নিম্নচাপে পরিণত হওয়ায় বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকালে দেশের সব সমুদ্র বন্দরসমূহে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত জারি করে আবহাওয়া অধিদফতর।

এমএসএম / এমএসএম

প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে লোকবল পাঠানো হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী

অপরিকল্পিত নগরায়ণের কারণে আবাদি জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে

‘অকার্যকর বিদ্যুৎকেন্দ্রের পেছনে মাসে ২০০-৩০০ কোটি টাকা ব্যয় হতো’

আব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী

সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের সুযোগ খতিয়ে দেখছে কমিটি

ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের ওয়াকআউট

কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবেঃ জহির উদ্দিন স্বপন

প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়, সম্পদ: সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন

বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

ই-জাতীয় সংসদ প্রকল্প পর্যালোচনায় ডেপুটি স্পিকারের নেতৃত্বে কমিটি

বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে সুপারিশ প্রণয়নে কমিটি গঠন

সমুদ্র সম্পদের সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত উদ্যোগ জরুরি

কৃষিকে লাভজনক খাতে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির