হৃদরোগে শেষের কাছে আর্জেন্টাইন স্ট্রাইকারের ক্যারিয়ার
সপ্তাহ তিনেক আগের ঘটনা। ঘরের মাঠে আলাভেসের বিপক্ষে বার্সেলোনার ম্যাচ চলাকালে আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও আগুয়েরোর শ্বাস নিতে সমস্যা হচ্ছিল, মাঠে ছুটে এলেন ডাক্তাররা। পরে বের করেই নিয়ে যাওয়া হয় হাসপাতালে। বলা হয়, অন্তত তিন মাস আর খেলায় নামতে পারবেন না তিনি।
এবার আরও বড় দুঃসংবাদ পেলেন আগুয়েরো। স্প্যানিশ সংবাদ মাধ্যম জানাচ্ছে, তার স্বাস্থ্য মোটেও ফুটবল খেলার মতো অবস্থানে নেই। ফলে ফুটবলকেই বিদায় বলতে হতে পারে আর্জেন্টাইন এই স্ট্রাইকারের।
সম্প্রতি রেডিও কাতালুনিয়ার টিভি অনুষ্ঠান ‘এল মাতি’তে বলা হয় আর্জেন্টাইন স্ট্রাইকারের সবশেষ রিপোর্টে এসেছে, তার হৃদপিণ্ডের স্বাস্থ্য কল্পনার চেয়েও বেশি খারাপ। সেখানে বলা হয়, ‘তাকে যে সব ধরনের মেডিক্যাল প্রক্রিয়া ও স্ট্রেস টেস্ট এর মধ্য দিয়ে যেতে হয়েছে শেষ কিছু দিনে, তাতে দেখা গেছে তার হৃদযন্ত্রের সমস্যা শুরুতে যা মনে হচ্ছিল, তার চেয়েও বেশি গুরুতর।’
ফুটবল বিষয়ক স্প্যানিশ সেই অনুষ্ঠানে যার পর্যালোচনায় বলা হচ্ছে, বার্সেলোনায় যেমন মানের ফুটবল আশা করা হয়, এমন স্বাস্থ্য নিয়ে আগুয়েরোর পক্ষে তা খেলা সম্ভব নয়, অন্য কোথাও আদৌ পারবেন কিনা, তা নিয়েও আছে শঙ্কা। যার ফলে হয়তো ফুটবলকে বিদায়ই বলতে হতে পারে আর্জেন্টাইন কিংবদন্তি এই স্ট্রাইকারকে। এই পরীক্ষার ফলাফল হাতে আসার পর অবশ্য ক্লাব কিংবা আগুয়েরোর পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া আসেনি এখনো।
তার এ ঘটনা প্রকাশের পরই অবশ্য তার সাবেক গুরু, ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা পাশে এসে দাঁড়িয়েছেন তার। তিনি বলেছেন, ‘এটা সবার জন্য কঠিন একটা সংবাদ। বিশেষ করে তার ও তার পরিবারের জন্য। ম্যানচেস্টার সিটির পক্ষ থেকে আমরা সবাই তাকে শুভকামনা জানাচ্ছি, আর সেটা সে নিজেও জানে। তার দ্রুত আরোগ্য কামনা করছি।’
এমএসএম / এমএসএম
রিয়ালে খেলে যথেষ্ট সম্মান পাচ্ছে না ভিনি : মরিনিও
বাংলাদেশের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হচ্ছেন যিনি
মেসিও কি ১০০০ গোলের আশায় ছুটছেন? যা বললেন মায়ামি কোচ
‘ভালো না করলে এটাই তাদের শেষ সিরিজ’, ৫ ক্রিকেটারকে সতর্ক করলেন আখতার
তৃণমূল ক্রিকেটে অবদান, ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন মিঠু
মার্টিনেজের চোয়ালে অস্ত্রোপচার, চোট নিয়ে যে বার্তা দিলেন
অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি
মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ
প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস
বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা
ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের
মোহামেডান ও কিংসের সহজ জয়