ঢাকা শুক্রবার, ১ মে, ২০২৬

১২ নভেম্বরকে জাতীয় উপকূল দিবসের স্বীকৃতি দেয়ার দাবীতে আলোচনা সভা


শামসুদ্দিন হাওলাদার, চরফ্যাশন photo শামসুদ্দিন হাওলাদার, চরফ্যাশন
প্রকাশিত: ১২-১১-২০২১ বিকাল ৫:২২
জলবায়ূ-বিপন্ন উপকূল বাসীর সুরক্ষার জন্য জলবায়ু ন্যায্যতার দাবি জোরালো হোক ৭০-এর ১২ নভেম্বর প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে প্রয়াত ব্যাক্তিদের স্মরণ এবং উপকূল দিবস উপলক্ষে র‍্যালি,আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত আজ ১২ নভেম্বর শুক্রবার চরফ্যাসন প্রেসক্লাবের আয়োজনে দিবসটি পালিত হয়।
 
এসময় প্রেসক্লাব এর সভাপতি ও কুকরীমুকরী ইউপি চেয়ারম্যান আবুল হাসেম মহাজনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় ১৯৭০ সালের ১২নভেম্বরের মহা প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের বর্ননা দিয়ে বক্তব্য রাখেন,অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র,সাংবাদিক আমির হোসেন, মানবাধিকার নেত্রী মাহমুদা খানম মিলি ও এম আবু ছিদ্দিকসহ প্রমুখ।এসময় বক্তারা বলেন, ৪৯ বছর আগের এই দিনের বেদনা বিধূর ইতিহাস বাঙালি জাতি আজো ভুলতে পারেনি। ১৯৭০ সালের ১২নভেম্বর সমগ্র উপকূল জুড়ে বয়ে যায় মহা প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস। প্রান বির্সজন দিয়েছে উপকূলের ১০ লক্ষাধিক নিরক্ষর মানুষ।ভেসে যায় গবাদিপশু, হাঁস-মুরগি আর ক্ষতিগ্রস্ত হয় মাঠ ফসল এবং অসংখ্য গাছপালা, পশু-পাখি। পুরো উপকূল মুহূর্তেই ধ্বংসযজ্ঞে পরিণত হয়। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে লাশ আর লাশ।লাশের গন্ধ আর স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে এলাকার আকাশ-বাতাস। সভা থেকে ১২ নভেম্বরকে জাতীয় উপকূল দিবস হিসাবে স্বীকৃতি দেয়ার দাবী জানানো হয়।
এসময় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর ৪ নং ওয়ার্ড কাউন্সিলর আক্তারুল আলম সামু,চরফ্যাসন উপজেলা মানবাধিকার সহসভাপতি মনির আসলামী, সাংবাদিক ও জনপ্রতিনিধি সহ স্থানীয় জনসাধারণ।

এমএসএম / এমএসএম

শ্রমিকের ন্যায্য মজুরি তাদের অধিকার-এটি কারো দয়া নয়ঃ ইঞ্জিনিয়ার এনামুল হক এম.পি

রায়পুর পল্লীবিদ্যুৎ এর ভুল বিলে দিশেহারা গ্রাহক

গোদাগাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত

কাউনিয়ায় উৎসবমুখর পরিবেশে মহান মে দিবস পালন

শ্রমিক দিবসেও খোলা কিশোর-কিশোরী ক্লাব, ছুটি পাননি শিক্ষকরা

রায়গঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রায় আন্তর্জাতিক শ্রমিক দিবস

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে বিধবার দোকান-জমি দখলের অভিযোগ

জাইমা রহমানের বিকৃত ছবি ছড়ানোয় নাগেশ্বরীতে জিডি, তদন্তে পুলিশ

রাজস্থলী উপজেলা প্রশাসন উদ্যােগে মে দিবস পালিত

আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত

শিবচরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক তরুণের মৃত্যু

রাতের মিছিল ঘিরে যশোরে সাবেক প্রতিমন্ত্রীসহ ৪০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৯

লাকসামে শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত