ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

রংপুর কারমাইকেল কলেজ প্রতিষ্ঠার ১০৫ বছর পূর্তি পালিত


সিদ্দিকুর রহমান, রংপুর photo সিদ্দিকুর রহমান, রংপুর
প্রকাশিত: ১২-১১-২০২১ বিকাল ৫:২৯

উত্তর জনপদের প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান রংপুর  কারমাইকেল কলেজ প্রতিষ্ঠার  ১০৫ বছর পূর্ণ হয়েছে। শিক্ষার আলো বিতরণের মাধ্যমে যোগ্য নেতৃত্বের গুণাবলিসম্পন্ন মানুষ তৈরির কারখানা হিসেবেই পরিচিত শতবর্ষী এই বিদ্যাপীঠ।
    হৃদয়ের টানে ফিরে আসি বার বার’- স্লোগানে গৌরবময় পথচলার ১০৫ বছর উদযাপনে আজ শুক্রবার (১২ নভেম্বর) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করেছে কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতি।  সকাল ৯টা থেকে কারমাইকেল কলেজ ক্যাম্পাসে বর্ণাঢ্য শোভাযাত্রা,কেক কাটা  আলোচনা সভা, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। এছাড়াও প্রাক্তন ছাত্র সমিতির পক্ষ থেকে ক্যাম্পাসে একটি অ্যাম্বুলেন্স উদ্বোধন করা হয়।  
       দিনব্যাপী এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বাংলাদেশ সুপ্রিম কোটের (হাইকোর্ট বিভাগ) বিচারপতি এম এনায়েতুর রহিম, বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা, রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, কারমাইকেল কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. মো. আমজাদ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারের অতিরিক্ত সচিব ও প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম।
১৯১৬ সালের ১০ নভেম্বর যাত্রা করা এই শিক্ষাপ্রতিষ্ঠান ভারতীয় উপমহাদেশের বিট্রিশ-বাঙালির শিক্ষা-দীক্ষা, আন্দোলন-সংগ্রাম, ইতিহাস আর ঐতিহ্যের জীবন্ত প্রতীক। যাত্রাকাল থেকেই অবহেলিত উত্তরাঞ্চলের বিদ্যারণ্যে প্রবীণ এক বৃক্ষের নাম ‘কারমাইকেল কলেজ’। এ প্রতিষ্ঠান থেকে শিক্ষা নিয়ে শিক্ষার্থীরা দেশের শীর্ষ পর্যায়ে নেতৃত্ব দেওয়াসহ দেশ-বিদেশে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। বটবৃক্ষের মতো আপন মহিমায় হাজারও আনন্দ-বেদনা স্মৃতি নিয়ে ১০৫ বছর ধরে দণ্ডায়মান শিক্ষাপ্রতিষ্ঠানটি।উত্তর জনপদে শিক্ষা বিস্তারের মূল কেন্দ্রবিন্দু হয়ে ওঠা শতবর্ষী এই বিদ্যাঙ্গনের ১০৫ বছর পূর্তি উদযাপনে নবীন-প্রবীণ শিক্ষক-শিক্ষার্থী  পদচারনায় মুখোরিত হয়ে উঠে পুরো ক্যাম্পাস। 

এমএসএম / এমএসএম

গোপালগঞ্জে মাদকবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

চুয়েট'র ভিসি হিসেবে নিয়োগ পেলেন ড. আবু সাদাত সায়েম

ভেসে আসা সেই দুই শ্রীলঙ্কান জেলেকে সেফ হোমে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত

জাফরগঞ্জ ইউনিয়ন ছাত্রশক্তির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

বারুর আলী হোসেন উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবার ব্যতিক্রমী আয়োজন

মুদাফফরগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যান শাহ আলমের ইন্তেকাল

শেরপুরে বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন

জাতীয় পর্যায়ে জুডো-কারাতে চ্যাম্পিয়ন ছালুয়া ফজলে রাব্বি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী (জাহিন)

মেঘনা দখল করে দুই হোটেল, অনুমতি ছাড়াই চলছে ‘জলবিলাস’

হোমিও চিকিৎসকের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ, ৬ মাসের গর্ভের জমজ দুই সন্তানের মৃত্যু

এমপি রাশেদা বেগম হীরার দেবিদ্বার সফর ঘিরে বিএনপির প্রস্তুতি সভা, তৃণমূলের সব কমিটি বিলুপ্ত ঘোষণা

টুঙ্গিপাড়ায় নারী ও শিশু উন্নয়ন বিষয়ে সচেতনতামূলক উঠান বৈঠক

জেলা আইনজীবী সমিতি ভবনের ঘটনায় কারাবন্দী ৭ আসামীর জামিন ও মুক্তির দাবিতে মানববন্ধন, ডিসির কাছে স্মারকলিপি