করোনায় বিশ্বে মৃত্যু ছাড়াল ৫১ লাখ
বিশ্বজুড়ে আবারও প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ ও মৃত্যু বাড়ছে। বিশ্বে গত ২৪ ঘণ্টায় সাত হাজার ১৮৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্য ৫১ লাখ ছাড়িয়েছে। এসময়ে আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন পাঁচ লাখ চার হাজার ৭৮৯ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে উঠেছেন আরও চার লাখ তিন হাজার ৮০৩ জন। শনিবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।
সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫১ লাখ চার হাজার ৩০ জনের। মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২৫ কোটি ৩২ লাখ তিন হাজার ৭৫৮ জন। আর সুস্থ হয়েছেন ২২ কোটি ৮৯ লাখ ৯৩ হাজার ৭৭৬ জন।
করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট সংক্রমিত হয়েছেন চার কোটি ৭৮ লাখ ৩৪ হাজার ৮১০ জন। তাদের মধ্যে মারা গেছেন সাত লাখ ৮২ হাজার ৯৩৩ জন। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন তিন কোটি ৭৮ লাখ ৪৬ হাজার ৩০৫ জন।
করোনায় ভারতে সংক্রমিত হয়েছেন তিন কোটি ৪৪ লাখ ১৪ হাজার ৬০৯ জন। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে চার লাখ ৬২ হাজার ৮৯৩ জনের। আর করোনা থেকে সেরে উঠেছেন তিন কোটি ৩৮ লাখ ১৪ হাজার ৮০ জন।
করোনায় যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে। দেশটিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ছয় লাখ ১০ হাজার ৯৩৫ জনের। মোট সংক্রমিত হয়েছেন দুই কোটি ১৯ লাখ ৪০ হাজার ৯৫০ জন। আর সুস্থ হয়েছেন দুই কোটি ১১ লাখ ৫৮৪ জন।
তালিকায় এরপর রয়েছে যুক্তরাজ্য, রাশিয়া, তুরস্ক, ফ্রান্স, ইরান, আর্জেন্টিনা, স্পেন, কলম্বিয়া ও জার্মানি। বাংলাদেশের অবস্থান এখন ৩০ নম্বরে। দেশে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৭২ হাজার ১২৭ জন। তাদের মধ্যে মারা গেছেন ২৭ হাজার ৯১২ জন। করোনা আক্রান্ত হওয়ার পর সেরে উঠেছেন ১৫ লাখ ৩৬ হাজার ১১১ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশের হুবেই শহরে প্রথম করোনার অস্তিত্ব শনাক্ত হয়। কয়েক মাসের মধ্যেই ভাইরাসটি বিশ্বের অধিকাংশ দেশে ছড়িয়ে পড়ে। গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।
জামান / জামান
ভারত মহাসাগরে ইরানের তেলবাহী ট্যাংকার জব্দ করল যুক্তরাষ্ট্র
ইরানের ৩ ট্যাংকার জাহাজ জব্দ করল মার্কিন বাহিনী
ইরান চায় হরমুজ খোলা থাকুক, কিন্তু সেক্ষেত্রে চুক্তি হবে না : ট্রাম্প
‘বাড়াবো না’ বলেও ট্রাম্প কেন ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাড়ালেন?
যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে যুক্তরাষ্ট্র-ইরানের প্রতি পাকিস্তানের আহ্বান
ইরানের কোনো প্রতিনিধি এখনও ইসলামাবাদে পৌঁছায়নি
ওমান উপসাগরে ইরানি কার্গো জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র
ওমান উপসাগরে ইরানি কার্গো জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র
ইরানের ইউরেনিয়াম পুনরুদ্ধারে ‘দীর্ঘ ও কঠিন প্রক্রিয়া’ প্রয়োজন হবে
চুক্তি না হলে বুধবার সন্ধ্যা থেকে ইরানে ফের অভিযান : ট্রাম্প
সৌদির আপত্তিতে দেড় বিলিয়নের অস্ত্র চুক্তি আটকে দিল পাকিস্তান
মার্কিন অবরোধ আলোচনার অন্তরায়, ট্রাম্পকে জানাল পাকিস্তান