ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

অ্যাসোসিও লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সজীব ওয়াজেদ জয়


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩-১১-২০২১ দুপুর ১০:১৮

দেশের তথ্যপ্রযুক্তি খাতে অবদানের জন্য ‘অ্যাসোসিও লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২১’ পেয়েছেন প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। ঢাকায় অনুষ্ঠিত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের বিশ্ব সম্মেলন 'ওয়ার্ল্ড কংগ্রেস অন ইনফরমেশন টেকনোলজি ২০২১ (ডব্লিউসিআইটি)' এর দ্বিতীয় দিনে শুক্রবার (১২ নভেম্বর) এশিয়া-ওশেনিয়া অঞ্চলের ২৪টি দেশের সংস্থা এশিয়ান-ওশেনিয়ান কম্পিউটিং ইন্ডাস্ট্রি অর্গানাইজেশন (অ্যাসোসিও) সজীব ওয়াজেদ জয়কে এ পুরস্কারে ভূষিত করে।

সজীব ওয়াজেদ জয়ের পক্ষে এ পুরস্কার গ্রহণ করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। অ্যাসোসিওর বর্তমান চেয়ারম্যান ডেবিডের পক্ষে ইমিডিয়েট চেয়ারম্যান সারাকনন্দা পুরস্কারটি হস্তান্তর করেন। এর আগে ১৯৯৭ সালে এ পুরস্কারে ভূষিত হন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ, ২০০৪ সালে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা এবং ২০১০ সালে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে সম্মেলনে ‘অ্যাসোসিও অ্যাওয়ার্ড নাইট’ শীর্ষক অনুষ্ঠানে অ্যাসোসিওর সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ এইচ কাফি এ পুরস্কার ঘোষণা করেন। আন্তর্জাতিক এ সংস্থাটি তথ্যপ্রযুক্তি খাতে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দিয়ে থাকে। এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে তথ্যপ্রযুক্তিতে সাফল্য অর্জন করায় বিভিন্ন দেশের সরকারি-বেসরকারি সংস্থা ও উদ্যোগকে পুরস্কৃত করে সংস্থাটি।

পুরস্কার গ্রহণের সময় আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক তার প্রতিক্রিয়ায় বলেন, ‘এই পুরস্কার সজীব জয়ের শ্রম, মেধা ও সততার স্বীকৃতি । আগামী প্রজন্ম তার নেতৃত্বে কাজ করতে আরও অনুপ্রাণিত হবে। এ পুরস্কার প্রাপ্তিতে আমরা অত্যন্ত গর্বিত গর্ববোধ করছি।’

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি শাহিদ মনিরসহ অ্যাসোসিওর অন্যান্য কর্মকর্তারা।

এ বছর বাংলাদেশ থেকে কম্পিউটার সার্ভিসেস লিমিটেড, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি), ডেভেলপমেন্ট অফ ন্যাশনাল আইসিটি ইনফ্রা নেটওয়ার্ক ফর বাংলাদেশ গভর্নমেন্ট (ইনফো-সরকার), বইঘর এবং জাতীয় স্বাস্থ্য বাতায়ন বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাসোসিও পুরস্কার অর্জন করেছে। এছাড়া মালয়েশিয়া ও নেপাল, থাইল্যান্ড, জাপান, কোরিয়া, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, তাইওয়ান, থাইল্যান্ড এবং ভিয়েতনাম পুরস্কার জয়ের তালিকায় রয়েছে।

জামান / জামান

প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে লোকবল পাঠানো হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী

অপরিকল্পিত নগরায়ণের কারণে আবাদি জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে

‘অকার্যকর বিদ্যুৎকেন্দ্রের পেছনে মাসে ২০০-৩০০ কোটি টাকা ব্যয় হতো’

আব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী

সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের সুযোগ খতিয়ে দেখছে কমিটি

ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের ওয়াকআউট

কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবেঃ জহির উদ্দিন স্বপন

প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়, সম্পদ: সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন

বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

ই-জাতীয় সংসদ প্রকল্প পর্যালোচনায় ডেপুটি স্পিকারের নেতৃত্বে কমিটি

বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে সুপারিশ প্রণয়নে কমিটি গঠন

সমুদ্র সম্পদের সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত উদ্যোগ জরুরি

কৃষিকে লাভজনক খাতে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির