কাঁচা থানকুনি পাতার ভর্তা
ঔষধী গুণে ভরপুর থানকুনি পাতা অনেকেই চেনেন। শরীরের অবসাদ ও ক্লান্তি ভাব দূর করতেও এই পাতার রস বেশ উপকারী। নিয়মিত এই পাতার রস খেলে মানুষের হজম ক্ষমতা বৃদ্ধি পায়। পেটের বিভিন্ন সমস্যায় এই পাতা বেশ কার্যকর। আমাশয় থেকে শুরু করে আলসারও দূর করতে এই পাতার রস সাহায্য করে।থানকুনি পাতার ভর্তা করেও খেতে পারেন। খুব সহজে এই পাতার ভর্তা তৈরি করার রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করছি।
উপকরণ: থানকুনি পাতা মিহি কুচি ১ কাপ, রসুন কুচি ১ চা চামচ, পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ, ভাজা শুকনো মরিচ/ কাচা মরিচ কুচি ২টি, সরিষার তেল ১ চা চামচ, লবণ স্বাদমতো।
প্রণালী: কাঁচা থানকুনি পাতা ভালোভাবে ধুয়ে মিহি কুচি করে নিতে হবে। এরপর সব উপকরণসহ হাতে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। গরম ভাতের সাথে অসাধারণ লাগে এই কাঁচা থানকুনি পাতার ভর্তা।
এমএসএম / এমএসএম
আপনার হার্ট সুস্থ আছে তো?
পেট ফাঁপা দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে এই চা
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত
পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন
গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন
খাবারের সঙ্গে শরীরে ঢুকছে প্লাস্টিক, ঝুঁকি কমানোর ৭ উপায়
গর্ভবতী নারীদের যেসব খাবার এড়িয়ে চলা উচিত
রান্নাঘরের সিঙ্ক ঝকঝকে রাখার উপায় জেনে নিন