ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

মেট্রোরেলের ইঞ্জিন-বগিবাহী জাহাজ মোংলা বন্দরে


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৩-১১-২০২১ দুপুর ১২:৫৩

মেট্রোরেলের আরও চার বগি ও দুই ইঞ্জিন নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে পানামা পতাকাবাহী ‘এমভি ব্রাইট কোরাল’ নামের একটি জাহাজ। গতকাল শুক্রবার (১২ নভেম্বর) রাতে জাহাজটি বন্দরের ৯ নম্বর জেটিতে নোঙর করে। ২৫ অক্টোবর জাপানের কোবে বন্দর থেকে ছেড়ে আসা জাহাজটিতে বগি-ইঞ্জিন ছাড়াও ৮০ প্যাকেজের ৪২৩ টন সরঞ্জাম রয়েছে।  শনিবার (১৩ নভেম্বর) সকাল থেকে জেটিতে এসব পণ্য খালাস প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন।

‘এমভি ব্রাইট কোরাল’র স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিম শিপ কোম্পানির ব্যবস্থাপক মো. ওয়াহিদুজ্জামান জানান, জাহাজটিতে ৪টি বগি, দুটি ইঞ্জিনসহ কিছু সরঞ্জাম রয়েছে। এই নিয়ে মোট ছয়টি জাহাজে করে মেট্রোরেলের মোট ৪৮টি বগি দেশে এসেছে। আগামী মাসে মেট্রোরেলের আরও একটি চালান আসার কথা রয়েছে। ২০২২ সালের মধ্যে মেট্রোরেলের আরও ৯৮টি বগি ও ইঞ্জিন আসবে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা বলেন, বিগত সময়ের থেকে মোংলা বন্দরের সক্ষমতা কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। কয়েক ধফায় মেট্রোরেলের বগি, ইঞ্জিনসহ নানা সরঞ্জাম এই বন্দর দিয়ে এসেছে। এছাড়াও দেশের জন্য গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রকল্পের মালামাল মোংলা বন্দরের মাধ্যমে দেশে প্রবেশ করছে।

জামান / জামান

সরকারি সেবায় এআই ব্যবহারে দায়িত্বশীল হতে হবে : তথ্যপ্রযুক্তি মন্ত্রী

২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

পদার্থে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

লটারিতে ঢাকায় পদায়নের জন্য মনোনীত ১৮ সাব-রেজিস্ট্রার

সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা আবেদন প্রত্যাখ্যান হ‌তে পা‌রে

ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আইভ্যাকের নতুন বার্তা

মেট্রোরেল লাইনে কুকুর, ট্রেন চলাচলে বিঘ্ন

রোগীর মৃত্যুর ঘটনায় চিকিৎসককে মারধর গ্রহণযোগ্য নয়

ধানমন্ডি লেকের পাশে হবে নজরুল সরোবর : প্রশাসক

ইজতেমার সময় গাজীপুরের স্থানীয় নির্বাচন নয়, সিইসির কাছে আবেদন তাবলীগের

রাজধানীতে এসি বিস্ফোরণে মেকানিকের মৃত্যু

বাংলাদেশকে একটি মানবিক দেশ হিসেবে গড়ে তুলতে চাই : প্রধানমন্ত্রী

যে অভিজ্ঞতা থেকে তৈরি হলো ‘আনসিন বাংলাদেশ’