ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

ট্রেনে ভাড়া আপাতত বাড়ছে না : রেলমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩-১১-২০২১ দুপুর ৩:০

ডিজেলের দাম বাড়ায় বাস ভাড়া বাড়িয়েছে সরকার। তবে বাংলাদেশ রেলওয়ে এই মুহূর্তে ট্রেনে যাত্রী ও পণ্য পরিবহন ভাড়া বাড়াচ্ছে না। আপাতত ভাড়া বাড়ানোর বিষয়ে বাংলাদেশ রেলওয়ে কোনো সিদ্ধান্ত নিচ্ছে না বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন।

শনিবার (১২ নভেম্বর) সকালে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে সাংবাদিকদের এই তথ্য জানান মন্ত্রী। দীর্ঘদিন বন্ধ থাকা ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতি পুনরায় চালু করা উপলক্ষে রেলমন্ত্রী কমলাপুর স্টেশনে যান।

গত ২৬ মার্চ দুষ্কৃতিকারীদের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত ব্রাক্ষণবাড়িয়া স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতি পুনরায় চালু করা কার্যক্রম উদ্বোধন করেন রেলমন্ত্রী। তিনি সকালে কমলাপুর রেলস্টেশনে জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের ফুল বিতরণ করে এবং গার্ড ব্রেকে ফ্ল্যাগ সিগনাল দেওয়ার মাধ্যমে ট্রেনের যাত্রা শুরুর মাধ্যমে দীর্ঘদিন বন্ধ থাকা ব্রাক্ষণবাড়িয়া স্টেশনের ট্রেনের যাত্রা বিরতি পুনরায় চালু করেন। 

দীর্ঘ প্রায় আটমাস পরে এটি আবার চালু করা হচ্ছে। এ বিষয়ে তিনি বলেন, আগে ব্রাক্ষণবাড়িয়া স্টেশনে যেভাবে ট্রেনের যাত্রাবিরতি ছিল আজ থেকে এক‌ইভাবে যাত্রাবিরতি করবে। স্টেশনে ১৪টি আন্তঃনগর, ৮টি মেইল এবং ৪টি কমিউটার ট্রেনের যাত্রা বিরতি রয়েছে।
       
মন্ত্রী এ সময় বলেন, যারা স্বাধীনতা বিরোধী, যারা বাংলাদেশ চায় না, তারাই এ ধরনের ঘটনা ঘটিয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রক্রিয়া চলমান আছে। 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তেলের দাম বাড়লেও রেলওয়ের ভাড়া বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তিনি বলেন, রেল একটি সেবামূলক প্রতিষ্ঠান। আমরা জনগণকে সেবা দিয়ে যাচ্ছি। রেলওয়ের সার্বিক উন্নয়নের মাধ্যমে জনগণকে একটি সহজ এবং আরামদায়ক সেবা দিতে আমরা অঙ্গীকারাবদ্ধ। ট্রেনে ঢিল ছোড়া রোধে দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানান মন্ত্রী।

এ সময় রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে লোকবল পাঠানো হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী

অপরিকল্পিত নগরায়ণের কারণে আবাদি জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে

‘অকার্যকর বিদ্যুৎকেন্দ্রের পেছনে মাসে ২০০-৩০০ কোটি টাকা ব্যয় হতো’

আব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী

সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের সুযোগ খতিয়ে দেখছে কমিটি

ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের ওয়াকআউট

কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবেঃ জহির উদ্দিন স্বপন

প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়, সম্পদ: সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন

বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

ই-জাতীয় সংসদ প্রকল্প পর্যালোচনায় ডেপুটি স্পিকারের নেতৃত্বে কমিটি

বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে সুপারিশ প্রণয়নে কমিটি গঠন

সমুদ্র সম্পদের সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত উদ্যোগ জরুরি

কৃষিকে লাভজনক খাতে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির