ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

বিকেলে বসছে সংসদের ১৫তম অধিবেশন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪-১১-২০২১ দুপুর ১০:৫৫

করোনা স্বাস্থ্যবিধি মেনে ‍আজ রোববার (১৪ নভেম্বর) বিকেলে বসছে চলতি সংসদের ১৫তম অধিবেশন। বিকেল ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হবে। বছর শেষের এই অধিবেশনে জনগুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা ছাড়াও কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাসের সম্ভাবনা রয়েছে।

সংসদ সচিবালয়ের কর্মকর্তারা জানান, আগামী জানুয়ারিতে বছরের প্রথম অধিবেশনের কারণে ১৫তম অধিবেশন সংক্ষিপ্ত হবে। শোক প্রস্তাব উত্থাপনের মধ্য দিয়ে অধিবেশন শুরু হবে। অধিবেশনে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন (অ্যামেন্ডমেন্ট) বিল-২০২১, ব্যাংকার বহিঃ সাক্ষ্য বিল-২০২১, মোংলা বন্দর কর্তৃপক্ষ বিল-২০২১, বাংলাদেশ পেটেন্ট বিল-২০২১, বয়লার বিল-২০২১, বিশেষ নিরাপত্তা বাহিনী বিল-২০২১ এবং মহাসড়ক বিল-২০২১সহ কয়েকটি নতুন বিল উত্থাপন ও পাস হবে।

এছাড়াও প্রধানমন্ত্রী এবং মন্ত্রীদের প্রশ্নোত্তর, জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশ নিষ্পত্তিসহ অন্যান্য কর্মসূচি থাকছে অধিবেশনে। 

জামান / জামান

প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে লোকবল পাঠানো হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী

অপরিকল্পিত নগরায়ণের কারণে আবাদি জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে

‘অকার্যকর বিদ্যুৎকেন্দ্রের পেছনে মাসে ২০০-৩০০ কোটি টাকা ব্যয় হতো’

আব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী

সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের সুযোগ খতিয়ে দেখছে কমিটি

ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের ওয়াকআউট

কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবেঃ জহির উদ্দিন স্বপন

প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়, সম্পদ: সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন

বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

ই-জাতীয় সংসদ প্রকল্প পর্যালোচনায় ডেপুটি স্পিকারের নেতৃত্বে কমিটি

বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে সুপারিশ প্রণয়নে কমিটি গঠন

সমুদ্র সম্পদের সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত উদ্যোগ জরুরি

কৃষিকে লাভজনক খাতে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির