রাজধানীতে 'সিটিং-গেটলক' বন্ধ, সব বাসে একই ভাড়া
ঢাকা মহানগরী এলাকায় আজ থেকে বাসে কথিত 'সিটিং-গেটলক' ব্যবস্থা আর থাকছে না। ফলে এ সেবার নামে আর অতিরিক্ত ভাড়া নেয়ার সুযোগ থাকছে না। সব বাসকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নির্ধারিত ভাড়াই নিতে হবে।
সিটিং সার্ভিস বা গেটলক সার্ভিসের নামে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে বিআরটিএকে কঠোর আইনি ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। গত বৃহস্পতিবার (১১ নভেম্বর) সংগঠনটির নেতাদের সঙ্গে ঢাকায় চলাচল করা সব কোম্পানির বাস মালিকদের সঙ্গে বৈঠক হয়। এখানে থেকে পরবর্তী তিন দিনের মধ্যে বাসের সিটিং ও গেটলক সার্ভিস বন্ধের সিদ্ধান্ত আসে।
গতকাল ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ বলেন, আগামীকাল (রোববার) থেকে ঢাকায় সিটিং-গেটলক সার্ভিস নামে কোনো বাস চলবে না। আমরা বাস থেকে এ জাতীয় লেখা মুছে ফেলতে তিন দিনের সময় দিয়েছিলাম। এখন যদি কেউ এমন সার্ভিস চালায় তাহলে বিআরটিএ কঠোর আইনি ব্যবস্থা নেবে।
উল্লেখ্য, ডিজেলের দাম পুনর্নির্ধারণের কারণে গত ৭ নভেম্বর ঢাকায় ডিজেলচালিত বড় বাসে প্রতি কিলোমিটারের ভাড়া ২ টাকা ১৫ পয়সা ও মিনিবাসে ২ টাকা ৫ পয়সা নির্ধারণ করে দেয় বিআরটিএ। বড় বাসে সর্বনিম্ন ভাড়া ঠিক করা হয় ১০ টাকা, মিনিবাসে ৮ টাকা। যেসব বাস সিএনজিতে চলে, সেগুলোর ভাড়া বাড়বে না।
জামান / জামান
প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে লোকবল পাঠানো হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী
অপরিকল্পিত নগরায়ণের কারণে আবাদি জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে
‘অকার্যকর বিদ্যুৎকেন্দ্রের পেছনে মাসে ২০০-৩০০ কোটি টাকা ব্যয় হতো’
আব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী
সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের সুযোগ খতিয়ে দেখছে কমিটি
ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের ওয়াকআউট
কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবেঃ জহির উদ্দিন স্বপন
প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়, সম্পদ: সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন
বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
ই-জাতীয় সংসদ প্রকল্প পর্যালোচনায় ডেপুটি স্পিকারের নেতৃত্বে কমিটি
বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে সুপারিশ প্রণয়নে কমিটি গঠন
সমুদ্র সম্পদের সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত উদ্যোগ জরুরি