ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

এফবিআইয়ের সার্ভার থেকে হাজার হাজার ভুয়া মেইল


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১৪-১১-২০২১ দুপুর ১২:৩১

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই) একটি অভ্যন্তরীণ সার্ভার থেকে হাজার হাজার ভুয়া ই-মেইল পাঠানো হয়েছে। এরইমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে সংস্থাটি। সম্ভাব্য একটি সাইবার হামলার ব্যাপারে সতর্ক করেছে তারা। মার্কিন সরকারের এই সংস্থাটি বলছে শনিবার সকালে ঘটে যাওয়া এই ঘটনা একটি ‘চলমান পরিস্থিতি’। তবে তারা এর বেশি কিছু জানায়নি। ভুয়া ইমেইলটির উৎসস্থল মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি হিসেবে প্রেরকের ঠিকানায় উল্লেখ রয়েছে।

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি দাবি করছে, এই ধরনের একটা হুমকি আসতে পারে সে ব্যাপারে তারা সতর্ক করেছিল। তারা যে সতর্কবার্তা দিয়েছিল সেটার টাইটেল ছিল ‘আর্জেন্ট : থ্রেট অ্যাকটর ইন সিস্টেম’।

অলাভজনক সংস্থা স্প্যামহাউস বলছে, ই-মেইলগুলোতে প্রাপকদের উদ্দেশ্যে বলা হয়েছে, তারা একটি 'স্পর্শকাতর ধারাবাহিক হামলার' লক্ষ্য হতে যাচ্ছেন। আর এসব হামলা করবে 'ডার্ক ওভারলোড' নামে একটি চাঁদাবাজ গোষ্ঠী। স্প্যামহাউস টুইট করে বলছে, এই মেইলগুলো সত্যিকার অর্থেই এফবিআই অবকাঠামোর ভেতর থেকে আসছে। সংস্থাটি বলছে, মেইলটা কে পাঠিয়েছে তার নাম যেমন নেই তেমনি সেখানে কোনও যোগাযোগের তথ্য দেওয়া হয়নি। মার্কিন সংবাদমাধ্যমগুলো বলছে, লাখখানেকেরও বেশি মেইল পাঠানো হয়েছে।

শনিবার এক বিবৃতিতে এফবিআই বলেছে, তারা ওই ভুয়া ইমেইলের ঘটনা সম্পর্কে অবগত রয়েছে। সমস্যাটা ধরতে পারার সঙ্গে সঙ্গে যে হার্ডওয়্যারটি ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি অফলাইন করা হয়েছে।

অজ্ঞাত কোনো সেন্ডারের কাছ থেকে ইমেল পেলে সতর্ক থাকতে জনগণের প্রতি অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে যদি সন্দেহজনক কোনো কার্যকলাপ চোখে পড়ে সেটা সরকারকে জানাতে হবে। তবে এটি এখনো পরিষ্কার নয় যে, হ্যাকাররা এটা করেছে নাকি এমন কোনো ব্যক্তি করেছে যার এফবিআইয়ের সার্ভারে প্রবেশাধিকার রয়েছে। 

সূত্র : বিবিস

জামান / জামান

ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা

ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত

শর্তপূরণ না হওয়া পর্যন্ত হরমুজ খোলা হবে না

ভারতের নৌবাহিনীর সেনাকে মিথ্যা প্রেমের ফাঁদে ফেলে স্পর্শকাতার তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তানের নারী গোয়েন্দা

সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান

প্রথমে প্রার্থনা করতে বলেন, এরপর পেছন থেকে আঘাত করেন কো-পাইলট

জাপানি নাগরিক হত্যার অভিযোগে মার্কিন নৌ সদস্য আটক

এক ডলারে মিলছে ২৭ লাখ ইরানি রিয়াল

বিশ্বের বেশিরভাগ মানুষের মৃত্যু হয় যে ১০ কারণে

পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের

মাল্টায় মানবপাচার ও শ্রমশোষণের অভিযোগে বাংলাদেশি ব্যবসায়ী আটক

ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫