রংপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
‘ডায়াবেটিস সেবা নিতে আর দেরি নয়’ এই প্রতিপাদ্য নিয়ে বিনামূল্যে রক্ত পরীক্ষা ক্যাম্প, বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা অনুষ্ঠানের মধ্যদিয়ে রোববার (১৪ নভেম্বর) বিভাগীয় নগরী রংপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। রংপুর ডায়াবেটিক সমিতির আয়োজনে সকাল সাড়ে ৯টায় সমিতির রাধাবল্লভস্থ কার্যালয় চত্বর থেকে জেলা প্রশাসক আসিব আহসান প্রধান অতিথির নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি বের হয়। এরপর আলোচনা সভা শুরু হয়।
সমিতির সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ ড. মুহম্মদ রেজাউল হকের সভাপতিত্বে। আলোচনা সভায় মুখ্য আলোচক ছিলেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগীয় প্রধান ও কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর ডা. মাহফুজার রহমান। বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন- সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায়, সমিতির যুগ্ম-সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. জাহাঙ্গীর, কোষাধ্যক্ষ আবুল কাশেম।
এছাড়াও চর্ম, গাইনি এবং চক্ষু রোগের সাথে ডায়াবেটিস রোগের নানা পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে আলোচনায় অংশ নেন- প্রফেসর ডা. আব্দুর রউফ, ডা. হেদায়েতুল ইসলাম এবং ডা. ইয়াসমিন আরা হক চন্দনা।
এর আগে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে সকাল ৯টায় বিনামূল্যে রক্ত পরীক্ষা ক্যাম্পে সেবা কার্যক্রম শুরু হয়।
এমএসএম / জামান
গোপালগঞ্জে মাদকবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
চুয়েট'র ভিসি হিসেবে নিয়োগ পেলেন ড. আবু সাদাত সায়েম
ভেসে আসা সেই দুই শ্রীলঙ্কান জেলেকে সেফ হোমে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত
জাফরগঞ্জ ইউনিয়ন ছাত্রশক্তির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
বারুর আলী হোসেন উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবার ব্যতিক্রমী আয়োজন
মুদাফফরগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যান শাহ আলমের ইন্তেকাল
শেরপুরে বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন
জাতীয় পর্যায়ে জুডো-কারাতে চ্যাম্পিয়ন ছালুয়া ফজলে রাব্বি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী (জাহিন)
মেঘনা দখল করে দুই হোটেল, অনুমতি ছাড়াই চলছে ‘জলবিলাস’
হোমিও চিকিৎসকের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ, ৬ মাসের গর্ভের জমজ দুই সন্তানের মৃত্যু
এমপি রাশেদা বেগম হীরার দেবিদ্বার সফর ঘিরে বিএনপির প্রস্তুতি সভা, তৃণমূলের সব কমিটি বিলুপ্ত ঘোষণা
টুঙ্গিপাড়ায় নারী ও শিশু উন্নয়ন বিষয়ে সচেতনতামূলক উঠান বৈঠক