ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

রংপুরে শিক্ষা বোর্ড ও বিভাগীয় প্রশাসনের এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন


সিদ্দিকুর রহমান, রংপুর photo সিদ্দিকুর রহমান, রংপুর
প্রকাশিত: ১৪-১১-২০২১ বিকাল ৬:৫৯

স্বাস্থ্যবিধি মেনে দিনজাপুর শিক্ষা বোর্ডে আওতায় রংপুরের আট জেলায় শুরু হয়েছে এসএসসি পরীক্ষা। যে কোন অনাঙ্খিত ঘটনা এড়াতে প্রস্তুত প্রশাসনসহ শিক্ষা সংশ্লিষ্টরা। রোববার সকালে রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন বোর্ড চেয়ারম্যান ও বিভাগীয় কমিশনার সহ জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন,শিক্ষা বোর্ড ও শিক্ষা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

পরে সাংবাদিকদের সাথে প্রেসব্রিফিং এ রংপুর বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব ভূঞা জানিয়েছেন, সরকারের নির্দেশনা অনুযায়ী পরিক্ষা নেয়া হচ্ছে। কেন্দ্রগুলোতে স্বাস্থ্য উপকরনসহ পরিক্ষার্থীদের বসানো হয়েছে তিন ফুট ব্যবধান রেখে । কক্ষে দায়িত্বরত শিক্ষকদের মোবাইল ফোন ব্যবহার বন্ধ করা হয়েছে। প্রশ্নপত্র ফাঁসের বিষয় নিয়ে গুজব ছড়ানোদের আইনের আওতায় আনা হয়েছে।

বোর্ড চেয়ারম্যান  প্রফেসর জহির উদ্দিন জানিয়েছেন, সুষ্ঠুভাবে পরিক্ষা সম্পন্ন করতে নেয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। প্রতিটি জেলায় দেয়া হয়েছে পরিদর্শক টিম। কোন পরিক্ষার্থী অসুস্থ হয়ে পরলে দ্রুত সময়ে স্বাস্থ্য সেবা দেয়ার বিষিয়টি নিশ্চিত করা হয়েছে। এসময় জেলা প্রশাসক আসিব আহসান ,মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের রংপুর অঞ্চল পরিচালক, উপপরিচালক সহ বোর্ড কর্মকর্তা উপস্থিত ছিলেন।

চলতি শিক্ষাবর্ষে এ বছর ২৭৫টি কেন্দ্রে পরিক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৯৫ হাজার ৭৪০ জন। এর মধ্যে ছাত্রী ৯৯ হাজার ৯৮৩ ও ছাত্র ৯৫ হাজার ৭৫৭ জন। 

এদিকে রংপুর জেলায় এবারে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে  ৫০টি কেন্দ্রে ৩৭ হাজার ১১১ জন,মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে  ১৪টি কেন্দ্রে ৬ হাজার ১৬৭ জন, এবং কারিগরী শিক্ষা বোর্ডের অধীনে ১৪টি কেন্দ্রে ৩ হাজার ৬৫২ জন পরীক্ষায় অংশগ্রহণ করছে।

জামান / জামান

গোপালগঞ্জে মাদকবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

চুয়েট'র ভিসি হিসেবে নিয়োগ পেলেন ড. আবু সাদাত সায়েম

ভেসে আসা সেই দুই শ্রীলঙ্কান জেলেকে সেফ হোমে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত

জাফরগঞ্জ ইউনিয়ন ছাত্রশক্তির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

বারুর আলী হোসেন উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবার ব্যতিক্রমী আয়োজন

মুদাফফরগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যান শাহ আলমের ইন্তেকাল

শেরপুরে বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন

জাতীয় পর্যায়ে জুডো-কারাতে চ্যাম্পিয়ন ছালুয়া ফজলে রাব্বি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী (জাহিন)

মেঘনা দখল করে দুই হোটেল, অনুমতি ছাড়াই চলছে ‘জলবিলাস’

হোমিও চিকিৎসকের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ, ৬ মাসের গর্ভের জমজ দুই সন্তানের মৃত্যু

এমপি রাশেদা বেগম হীরার দেবিদ্বার সফর ঘিরে বিএনপির প্রস্তুতি সভা, তৃণমূলের সব কমিটি বিলুপ্ত ঘোষণা

টুঙ্গিপাড়ায় নারী ও শিশু উন্নয়ন বিষয়ে সচেতনতামূলক উঠান বৈঠক

জেলা আইনজীবী সমিতি ভবনের ঘটনায় কারাবন্দী ৭ আসামীর জামিন ও মুক্তির দাবিতে মানববন্ধন, ডিসির কাছে স্মারকলিপি