প্রাণিসম্পদ উন্নয়নে
রংপুর বিভাগের খামারিদের কর্মশালা অনুষ্ঠিত
রংপুর বিভাগের প্রাণিসম্পদ উন্নয়নে খামারি গ্রুপ গঠন ও প্রযুক্তিগত সেবা প্রদান বিষয়ে কর্মশালা আজ সোমবার (১৫ নভেম্বর) নগরীর একটি বেসরকারি উন্নয়ন সংস্থার হলরুমে অনুষ্ঠিত হয়েছে। রংপুর বিভাগের ৮ জেলা ও উপজেলার কর্মকর্তাদের অংশগ্রহণে খামারিদের নিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) যৌথভাবে বিভাগীয় এ কর্মশালার আয়োজন করে।
প্রাণিসম্পদ অধিদপ্তর রংপুর বিভাগের পরিচালক ডা. ইসমাইল হকের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তৌফিকুল আরিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক ও যুগ্ম-সচিব আব্দুর রহিম।
কর্মশালায় প্রধান অতিথি তৌফিকুল আরিফ বলেন, প্রাণিসম্পদ উন্নয়নের জন্য সরকার বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। খামারিদের নিয়ে গ্রুপ গঠন, উদ্যোক্তা সৃষ্টি, দক্ষতা বৃদ্ধি এবং আর্থিক ও যন্ত্রপাতি সহায়তা প্রদান করা হচ্ছে, যাতে দেশে প্রাণিসম্পদের উৎপাদন ও উৎপাদনশীলতা বহুলাংশে বৃদ্ধি পায়।
প্রাণিসম্পদ খাতের প্রান্তিক খামারিদের কিভাবে ভেল্যু-চেইনভিত্তিক প্রডিউসার গ্রুপে যুক্ত করে তাদের জ্ঞান ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করা যায়, বাজারজাতকরণ, ঋণ প্রদান ও ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন বিষয়ে দক্ষতা বৃদ্ধি করা যায় এবং তারা যাতে উন্নত জাতের গাভী পালন, গরু মোটাতাজাকরণ, ছাগল ও ভেড়া এবং দেশি মুরগী পালনের মতো খাতে বিনোয়োগে আগ্রহী হন সে বিষয়ে কর্মশালায় আলোচনা হয়।
কর্মশালায় প্রাণিসম্পদ অধিদপ্তরের মাঠপর্যায়ে প্রডিউসার গ্রুপ গঠনসহ এর ম্যাপিং, বৈশিষ্ট্য শনাক্তকরণ ও সংহতকরণের প্রক্রিয়া (খামারিদের অংশগ্রহণ, গঠন প্রক্রিয়া, পরিচালনা পদ্ধতি, প্রশিক্ষণ, অর্থায়ন, বাজারজাতকরণ, যুবক ও নারীর অংশগ্রহণ ও ব্যবসা সম্প্রসারণ) সম্পর্কে বিস্তারিত কর্মপরিকল্পনা তুলে ধরা হয়।
এমএসএম / জামান
গোপালগঞ্জে মাদকবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
চুয়েট'র ভিসি হিসেবে নিয়োগ পেলেন ড. আবু সাদাত সায়েম
ভেসে আসা সেই দুই শ্রীলঙ্কান জেলেকে সেফ হোমে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত
জাফরগঞ্জ ইউনিয়ন ছাত্রশক্তির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
বারুর আলী হোসেন উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবার ব্যতিক্রমী আয়োজন
মুদাফফরগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যান শাহ আলমের ইন্তেকাল
শেরপুরে বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন
জাতীয় পর্যায়ে জুডো-কারাতে চ্যাম্পিয়ন ছালুয়া ফজলে রাব্বি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী (জাহিন)
মেঘনা দখল করে দুই হোটেল, অনুমতি ছাড়াই চলছে ‘জলবিলাস’
হোমিও চিকিৎসকের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ, ৬ মাসের গর্ভের জমজ দুই সন্তানের মৃত্যু
এমপি রাশেদা বেগম হীরার দেবিদ্বার সফর ঘিরে বিএনপির প্রস্তুতি সভা, তৃণমূলের সব কমিটি বিলুপ্ত ঘোষণা
টুঙ্গিপাড়ায় নারী ও শিশু উন্নয়ন বিষয়ে সচেতনতামূলক উঠান বৈঠক