শব্দদূষণ নিয়ন্ত্রণে রংপুরে রোটারির ক্যাম্পেইন
‘বন্ধ করুন উচ্চ শব্দ’ স্লোগানে আজ সোমবার (১৫ নভেম্বর) সকালে রংপুরে রোটারি ক্লাব অব রংপুর পায়রাবন্দের আয়োজনে শব্দদূষণ নিয়ন্ত্রণ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় কাচারি বাজার এলাকায় কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আসিব আহসান। এ সময় সব ধরনের গণপরিবহনচালককে গোলাপ ফুল, মাস্ক ও লিফলেট দিয়ে অপ্রয়োজনে এবং উচ্চ শব্দের হর্ন না বাজানোর আহ্বান জানানো হয়। সচেতনতা বৃদ্ধিতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাঁটিয়ে দেয়া হয় ব্যানার ও ফেস্টুন।
দুপুরে একই কর্মসূচি করা হয় নগরির ব্যস্ততম মেডিকেল মোড় এলাকায়। মহানগর পুলিশের উপ-কমিশনার (হেডকোয়ার্টার) মহিদুল ইসলাম এ সচেতনতা ক্যাম্পেইনে অংশ নেন। পরিবহনচালকদের সাথে কথা বলে শপথ করান উচ্চ শব্দের হর্ন না বাজানোর। এ সময় রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে বাংলাদেশ ব্যাংক মোড় হয়ে মেডিকেল মোড় পর্যন্ত নীরব এলাকা হিসেবে প্রচারণা চালানো হয়। পরিমাপ করা হয় শব্দের মানমাত্রা।
পরিবেশ অধিদপ্তর রংপুরের সহযোগিতায় ক্যাম্পেইনে ক্লাব সভাপতি নাফিসা সুলতানা, সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, সহ-সভাপতি মহিবুল ইসলাম জিজু, যুগ্ম-সাধারণ সম্পাদক স্বপন চৌধুরী, সদস্য মনোয়ারুল কবীর মাসুম, মমতাজ বেগম, আরমান হোসেন, রোটারির রংপুর অঞ্চলের লে. গভর্নর ফরহাদ হোসেন, সহকারী গভর্নর আতাউর রহমান, পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিজানুর রহমানসহ স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ স্কাউটস রংপুর জেলা রোভারের সরকারি বেগম রোকেয়া কলেজ, রংপুর সরকারি কলেজ, কারমাইকেল কলেজ ও সরকারি পলেটেকনিক রোভার স্কাউট গ্রুপের সদস্যরা অংশ নেন।
এমএসএম / জামান
গোপালগঞ্জে মাদকবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
চুয়েট'র ভিসি হিসেবে নিয়োগ পেলেন ড. আবু সাদাত সায়েম
ভেসে আসা সেই দুই শ্রীলঙ্কান জেলেকে সেফ হোমে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত
জাফরগঞ্জ ইউনিয়ন ছাত্রশক্তির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
বারুর আলী হোসেন উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবার ব্যতিক্রমী আয়োজন
মুদাফফরগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যান শাহ আলমের ইন্তেকাল
শেরপুরে বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন
জাতীয় পর্যায়ে জুডো-কারাতে চ্যাম্পিয়ন ছালুয়া ফজলে রাব্বি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী (জাহিন)
মেঘনা দখল করে দুই হোটেল, অনুমতি ছাড়াই চলছে ‘জলবিলাস’
হোমিও চিকিৎসকের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ, ৬ মাসের গর্ভের জমজ দুই সন্তানের মৃত্যু
এমপি রাশেদা বেগম হীরার দেবিদ্বার সফর ঘিরে বিএনপির প্রস্তুতি সভা, তৃণমূলের সব কমিটি বিলুপ্ত ঘোষণা
টুঙ্গিপাড়ায় নারী ও শিশু উন্নয়ন বিষয়ে সচেতনতামূলক উঠান বৈঠক