হার্দিক পান্ডিয়ার ৫ কোটি টাকার ২টি ঘড়ি আটকে দিল কাস্টমস
এমনিতেই নিউজিল্যান্ড সিরিজের জন্য ভারতের টি-২০ দলে জায়গা না পাওয়ায় চাপে রয়েছেন, তার উপর মাঠের বাইরে নতুন করে সমস্যায় জড়িয়ে পড়লেন ভারতীয় ক্রিকেট দলের তারকা অল-রাউন্ডার হার্দিক পান্ডিয়া।
শোনা যাচ্ছে, বিশ্বকাপ খেলে আমিরশাহি থেকে দেশে ফেরার পথে বিমানবন্দরে পান্ডিয়ার দু'টি ঘড়ি জব্দ করেছে কাস্টমস বিভাগ। ঘড়ি দু'টির মূল্য ভারতীয় মূদ্রায় ৫ কোটি টাকা। এমন দামি ঘড়ি দু'টির কোনো রশিদ পান্ডিয়ার কাছে ছিল না এবং তিনি আগে থেকে ঘড়ি দু'টির কথা উল্লেখও করেননি বলে জানিয়েছে সংবাদমাধ্যমগুলো। জানা যায়নি ঘড়িগুলোর ব্র্যান্ডও।
দামি ঘড়ির প্রতি হার্দিকের আগ্রহের কথা সবার জানা। সময়ে সময়ে সোশ্যাল মিডিয়ায় তিনি নিজের ঘড়ি সংগ্রহের নমুনা দেখিয়েছেন। এমনকি অতীতে অস্ত্রোপচারের পর বিছানায় শুয়েও হার্দিককে হাতে দামি ঘড়ি পরে থাকতে দেখা গেছে।
যদিও এমন দামি সব ঘড়ি পরেও হার্দিককে খারাপ সময় দেখতে হচ্ছে। ফিটনেস নিয়ে সমস্যা প্রভাব ফেলেছে মাঠের পারফরম্যান্সে। বিশ্বকাপেও হার্দিক পরিচিত ছন্দে ধরা দিতে পারেননি। ফলে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য ভারতীয় দলে তার জায়গা হয়নি।
সূত্র : হিন্দুস্তান টাইমস
এমএসএম / এমএসএম
রিয়ালে খেলে যথেষ্ট সম্মান পাচ্ছে না ভিনি : মরিনিও
বাংলাদেশের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হচ্ছেন যিনি
মেসিও কি ১০০০ গোলের আশায় ছুটছেন? যা বললেন মায়ামি কোচ
‘ভালো না করলে এটাই তাদের শেষ সিরিজ’, ৫ ক্রিকেটারকে সতর্ক করলেন আখতার
তৃণমূল ক্রিকেটে অবদান, ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন মিঠু
মার্টিনেজের চোয়ালে অস্ত্রোপচার, চোট নিয়ে যে বার্তা দিলেন
অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি
মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ
প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস
বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা
ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের
মোহামেডান ও কিংসের সহজ জয়