সংসদ সদস্য একাব্বর হোসেনের ইন্তেকাল
টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের টানা চারবারের সংসদ সদস্য, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. একাব্বর হোসেন মারা গেছেন। (ইন্নালিল্লাহি...রাজিউন)। মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুর ২টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। একাব্বর হোসেনের সাবেক ব্যক্তিগত সহকারী ও উপজেলা যুবলীগের আহ্বায়ক শামীম আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ২০ অক্টোবর (বুধবার) সকালে একাব্বর হোসেন অসুস্থ হলে প্রথমে ধানমন্ডি আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাতে সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার মারা যান তিনি। বুধবার (১৭ নভেম্বর) বাদ জোহর মির্জাপুরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
একাব্বর হোসেন ১৯৫৬ সালের ১২ জুলাই টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সদরের পোস্টকামুরী গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি মহান মুক্তিযুদ্ধে অংশ নেন। তিনি ১৯৯০ সালে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। পরে ১৯৯৬ সালের ১২ জুন জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হয়ে পরাজিত হন। ২০০১ সালের জাতীয় নির্বাচনে নৌকা প্রতীকে তিনি প্রথমবারের মতো এমপি নির্বাচিত হন। এরপর ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে টানা সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ২০১৪ সাল থেকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন।
একাব্বর হোসেন এমপির মৃত্যুতে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য ফজলুর রহমান খান ফারুক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম এমপি, মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, টাঙ্গাইল জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি খান আহমেদ শুভ শোক প্রকাশ করেছেন।
জামান / জামান
প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে লোকবল পাঠানো হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী
অপরিকল্পিত নগরায়ণের কারণে আবাদি জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে
‘অকার্যকর বিদ্যুৎকেন্দ্রের পেছনে মাসে ২০০-৩০০ কোটি টাকা ব্যয় হতো’
আব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী
সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের সুযোগ খতিয়ে দেখছে কমিটি
ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের ওয়াকআউট
কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবেঃ জহির উদ্দিন স্বপন
প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়, সম্পদ: সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন
বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
ই-জাতীয় সংসদ প্রকল্প পর্যালোচনায় ডেপুটি স্পিকারের নেতৃত্বে কমিটি
বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে সুপারিশ প্রণয়নে কমিটি গঠন
সমুদ্র সম্পদের সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত উদ্যোগ জরুরি