প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বিকেলে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার (১৭ নভেম্বর) বিকেল ৪টায় সংবাদ সম্মেলন আহ্বান করেছেন। তিনি এই সংবাদ সম্মেলনে তার সাম্প্রতিক দুই সপ্তাহের বিদেশ সফরের বিষয়ে তথ্য তুলে ধরবেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন। সাংবাদিকরা উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে।
গত ৩১ অক্টোবর প্রধানমন্ত্রীর যুক্তরাজ্য ও ফ্রান্স সফর শুরু হয়। এদিন তিনি জলবায়ু সম্মেলনে যোগ দিতে স্কটল্যান্ডের গ্লাসগো পৌঁছান। এই সম্মেলনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইভেন্টে অংশ নেন প্রধানমন্ত্রী। তিনি পরে লন্ডন ও প্যারিস সফর শেষে গত ১৪ নভেম্বর দেশে ফেরেন। সফরকালে বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা।
জামান / এমএসএম
প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে লোকবল পাঠানো হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী
অপরিকল্পিত নগরায়ণের কারণে আবাদি জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে
‘অকার্যকর বিদ্যুৎকেন্দ্রের পেছনে মাসে ২০০-৩০০ কোটি টাকা ব্যয় হতো’
আব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী
সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের সুযোগ খতিয়ে দেখছে কমিটি
ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের ওয়াকআউট
কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবেঃ জহির উদ্দিন স্বপন
প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়, সম্পদ: সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন
বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
ই-জাতীয় সংসদ প্রকল্প পর্যালোচনায় ডেপুটি স্পিকারের নেতৃত্বে কমিটি
বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে সুপারিশ প্রণয়নে কমিটি গঠন
সমুদ্র সম্পদের সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত উদ্যোগ জরুরি