বাস-লঞ্চের পর ভাড়া বাড়ল লাইটার জাহাজেও
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে রাস-লঞ্চের পর এবার দেশের বিভিন্ন রুটে চলাচলকারী লাইটার জাহাজের ভাড়াও ১৫ শতাংশ বাড়ানো হয়েছে। বুধবার (১৭ নভেম্বর) সকালে লাইটার জাহাজ পরিচালনাকারী সংস্থা ওয়াটার ট্রান্সপোর্ট সেলের (ডব্লিউটিসি) আহ্বায়ক নুরুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ডিজেলের মূল্যবৃদ্ধির পর গত ১৫ নভেম্বর কন্টেইনার শিপ ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, কোস্টাল শিপ ওনার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ ও কার্গো ভ্যাসেল ওনার্স অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের নিয়ে একটি বৈঠক হয়। বৈঠকে লাইটার জাহাজের ভাড়া ১৫ শতাংশ হারে বাড়ানোর সিদ্ধান্ত হয়। ওই দিন থেকে বর্ধিত ভাড়া কার্যকর হিসেবে ধরা হয়েছে।
জানা গেছে, বিশ্বের বিভিন্ন দেশ থেকে চট্টগ্রাম বন্দরে মাদার ভেসেলে পণ্য আসে৷ এসব পণ্য বহির্নোঙরে খালাস হয়ে অপেক্ষাকৃত ছোটো লাইটার জাহাজে করে দেশের বিভিন্ন স্থানে পৌঁছে। চট্টগ্রাম থেকে দেশের প্রায় ৩২টি রুটে চলাচলকারী লাইটার জাহাজগুলো ডিজেলচালিত। এ কারণে ভাড়া বাড়ানো হয়েছে বলে দাবি মালিকপক্ষের।
গত ৯ নভেম্বর ৫ ধরনের সেবায় ২৩ শতাংশ হারে ভাড়া বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশ ইনল্যান্ড কনটেইনার ডিপোস অ্যাসোসিয়েশন (বিকডা)। এগুলো হলো- হলেজ চার্জ, লিফট অন-অফ চার্জ, ইমপোর্ট হ্যান্ডলিং প্যাকেজ চার্জ, এক্সপোর্ট স্টাফিং প্যাকেজ চার্জ ও ভিজিএম চার্জ। বর্ধিত এসব চার্জ ৪ নভেম্বর থেকে কার্যকর ধরা হয়েছে।
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে ঊর্ধ্বগতির কারণে ভারতসহ বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ডিজেল-কেরোসিনের দাম পুনর্নির্ধারণ করে সরকার। গত ৩ নভেম্বর রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা বাড়িয়ে বিজ্ঞপ্তি জারি করে। নতুন দাম ভোক্তা পর্যায়ে ৬৫ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা করা হয়।
এ নিয়ে পরিবহন খাতের বিভিন্ন সংগঠনের নেতারা বৈঠক করেন। বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে ধর্মঘটের ঘোষণা না দেয়া হলেও ৫ নভেম্বর সকাল ৬টা থেকে সারাদেশে গণ ও পণ্য পরিবহন চলাচল বন্ধ করে দেয়া হয়। গত ৭ নভেম্বর ডিজেলচালিত গাড়িতে ২৭ শতাংশ ভাড়া বাড়ানোর ঘোষণার পর সারাদেশে যাত্রীবাহী বাস চলাচল শুরু হয়। তবে অব্যাহত থাকে পণ্য পরিবহন ধর্মঘট। ৮ নভেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করেন পণ্যবাহী যানবাহনের মালিক-শ্রমিক নেতারা। বৈঠক শেষে ট্রাক, কাভার্ডভ্যানসহ পণ্য পরিবাহী যানবাহনের ভাড়া বাড়ানোর আশ্বাসে ওই দিন ধর্মঘট স্থগিত করা হয়।
জামান / জামান
প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে লোকবল পাঠানো হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী
অপরিকল্পিত নগরায়ণের কারণে আবাদি জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে
‘অকার্যকর বিদ্যুৎকেন্দ্রের পেছনে মাসে ২০০-৩০০ কোটি টাকা ব্যয় হতো’
আব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী
সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের সুযোগ খতিয়ে দেখছে কমিটি
ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের ওয়াকআউট
কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবেঃ জহির উদ্দিন স্বপন
প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়, সম্পদ: সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন
বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
ই-জাতীয় সংসদ প্রকল্প পর্যালোচনায় ডেপুটি স্পিকারের নেতৃত্বে কমিটি
বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে সুপারিশ প্রণয়নে কমিটি গঠন
সমুদ্র সম্পদের সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত উদ্যোগ জরুরি