জাতিসংঘের সহায়তা সামগ্রী নিয়ে ভাসানচরে দুই জাহাজ
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের সহায়তা সামগ্রী নিয়ে নৌবাহিনীর দুটি জাহাজ নোয়াখালীর ভাসানচরে পৌঁছেছে। বুধবার (১৭ নভেম্বর) দুপুরে জাহাজ দুটি ভাসানচর পৌঁছায়। এরমধ্যে ‘বানৌজা টুনা’ দুপুর ১২টায় এবং ‘বানৌজা তিমি’ পৌঁছায় ১টার দিকে। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের (আরআরআরসি) অতিরিক্ত কমিশনার মোয়াজ্জেম হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, জাহাজ দুটিতে ১৩৭ দশমিক ২৮ মেট্রিক টন ওজনের বিভিন্ন ধরনের সামগ্রী ছিল। ভাসানচরে আনার পর সামগ্রীগুলো বিডিআরসিএসের তত্ত্বাবধানে ওয়্যারহাউসে রাখা হয়েছে। ইউএনএইচসিআরের দেওয়া ১১ ধরণের সামগ্রীর মধ্যে রয়েছে- স্লিপিং ম্যাট, কম্বল, প্লাস্টিক ত্রিপল, বালতি, সোলার ল্যাম্প, কিচেন সেট, ফিমেইল হাইজিন কিট, সাবান ও জুটব্যাগ।
এর আগে গত ৯ অক্টোবর ভাসানচরে রোহিঙ্গাদের মানবিক সহায়তায় যুক্ত হতে সমঝোতা স্মারক সই করে বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর)। সমঝোতার পর এবারের সহায়তা সামগ্রী পৌঁছানোর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করল ইউএনএইচসিআর।
জামান / জামান
তদবির বন্ধে ঢাকার ৭ ভূমি অফিসে কর্মকর্তা-কর্মচারী বদলি লটারিতে
সরকারি সেবায় এআই ব্যবহারে দায়িত্বশীল হতে হবে : তথ্যপ্রযুক্তি মন্ত্রী
২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
পদার্থে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
লটারিতে ঢাকায় পদায়নের জন্য মনোনীত ১৮ সাব-রেজিস্ট্রার
সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে ভিসা আবেদন প্রত্যাখ্যান হতে পারে
ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আইভ্যাকের নতুন বার্তা
মেট্রোরেল লাইনে কুকুর, ট্রেন চলাচলে বিঘ্ন
রোগীর মৃত্যুর ঘটনায় চিকিৎসককে মারধর গ্রহণযোগ্য নয়
ধানমন্ডি লেকের পাশে হবে নজরুল সরোবর : প্রশাসক
ইজতেমার সময় গাজীপুরের স্থানীয় নির্বাচন নয়, সিইসির কাছে আবেদন তাবলীগের
রাজধানীতে এসি বিস্ফোরণে মেকানিকের মৃত্যু