ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

সব উপজেলায় হবে সাংস্কৃতিক কমপ্লেক্স


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮-১১-২০২১ দুপুর ১২:৯

দেশের সব উপজেলায় সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণ করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) একাদশ জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশনে প্রশ্নোত্তরপর্বে নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণের টেবিলে উত্থাপিত এক প্রশ্নের জবাবে সংস্কৃতি প্রতিমন্ত্রী সংসদকে এ তথ্য জানান।

কে এম খালিদ জানান, দেশের সব উপজেলায় গণগ্রন্থাগার ও শিল্পকলা একাডেমির সমন্বয়ে সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা সরকারের রয়েছে। এর উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) প্রণয়নের কাজ প্রক্রিয়াধীন। প্রকল্পটি অনুমোদন হলে পর্যায়ক্রমে সব উপজেলায় সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণ করা হবে।
 
ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মো. সেলিমের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, দেশের ৬৪ জেলার ৯৩৬ মাধ্যমিক বিদ্যালয়ে ‘সাংস্কৃতিক চর্চা’ কার্যক্রম চলমান রয়েছে। পর্যায়ক্রমে সব বিদ্যালয়ে তা চালু করা হবে। সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য বেসরকারি সাংস্কৃতিক প্রতিষ্ঠানের আবেদনের অনুদান প্রদান চলমান।

জামান / জামান

প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে লোকবল পাঠানো হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী

অপরিকল্পিত নগরায়ণের কারণে আবাদি জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে

‘অকার্যকর বিদ্যুৎকেন্দ্রের পেছনে মাসে ২০০-৩০০ কোটি টাকা ব্যয় হতো’

আব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী

সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের সুযোগ খতিয়ে দেখছে কমিটি

ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের ওয়াকআউট

কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবেঃ জহির উদ্দিন স্বপন

প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়, সম্পদ: সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন

বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

ই-জাতীয় সংসদ প্রকল্প পর্যালোচনায় ডেপুটি স্পিকারের নেতৃত্বে কমিটি

বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে সুপারিশ প্রণয়নে কমিটি গঠন

সমুদ্র সম্পদের সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত উদ্যোগ জরুরি

কৃষিকে লাভজনক খাতে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির