ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

শ্রমজীবী ভূমিহীনদের গৃহ নির্মাণের দাবিতে রংপুর বাসদের স্মারকলিপি পেশ


সিদ্দিকুর রহমান, রংপুর photo সিদ্দিকুর রহমান, রংপুর
প্রকাশিত: ১৮-১১-২০২১ দুপুর ৪:৩০

রংপুর সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডের শ্রমজীবী ভূমিহীনদের গৃহ নির্মাণের দাবিতে রংপুর জেলা বাসদের উদ্যোগে আজ বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বেলা ১১টায় শাপলা চত্বরে সমাবেশ ও সহস্রাধিক ভূমিহীনের লাল পতাকা মিছিল শেষে ডিসি অফিসে স্মারকলিপি পেশ করা হয়।

জেলা বাসদ আহ্বায়ক কমরেড আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে সংহতি জানিয়ে বক্তব্য দেন- কমিউনিস্ট পার্টির রংপুর জেলার সাধারণ সম্পাদক কমরেড শাহীন রহমান, বাংলাদেশ জাসদ রংপুর মহানগর সভাপতি গৌতম রায়, জেলা বাসদের সদস্য অমল সরকার, সাদেক হোসেন, মিজানুর রহমান, ভূমিহীন নেতা বাসদ সংগঠক রাশেদ, মনোয়ার, মঞ্জিলা রহিমা খাতুন প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন বাসদের জেলা সদস্য সচিব কমরেড মমিনুল ইসলাম। 

বক্তাগণ বলেন, দেশের দারিদ্র্যপীড়িত ১০ জেলার ৮টিই রংপুর বিভাগে। এই অঞ্চলে ভারী কোনো শিল্প-কারখানা নেই ও গ্রামাঞ্চলে সারাবছর কাজ না থাকায় বিভাগীয় এই শহরে জনসংখ্যা বেড়েই চলেছে। ভূমিহীন-গৃহহীন শ্রমজীবীদের একটা বিরাট অংশ রিকসা-ভ্যানচালক, দোকান কর্মচারী, হকার, বাসাবাড়ির কাজের বুয়া, ছোট ছোট ভাসমান দোকানদার ইত্যাদি। এরা কোনো রকমে ঝুপড়ি পেতে, কেউ অন্যের জায়গায়, কেউ ৪-৫ জন মিলে ১টি ঘর ভাড়া নিয়ে দিনাতিপাত করছে। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির এ দুঃসময়ে তারা কোনোভাবেই টিকে থাকতে পারছে না। তারা তাদের ছেলে-মেয়েদের স্কুলে পাঠাতে পারছে না। সরকার ঘোষণা করেছে, মুজিববর্ষে কেউ গৃহহীন থাকবে না। অথচ মুজিববর্ষের সময় শেষপ্রান্তে পৌঁছলেও এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নেই। মুজিববর্ষের শুরুতে ঢাকঢোল পিটিয়ে কোনো কোনো জেলায় অল্পকিছু ঘর নির্মাণ করলেও রংপুর সিটির প্রকৃত ভূমিহীনরা এখনো কিছুই বরাদ্দ পায়নি।

বক্তাগণ মুজিববর্ষের অবশিষ্ট সময়ে অগ্রাধিকার দিয়ে প্রকৃত ভূমিহীনদের ভূমি ও স্থায়ী গৃহ নির্মাণের জোর দাবি জানান। পাশাপাশি অসহায়, দুস্থ ও শ্রমজীবী মানুষের জন্য ওএমএস ও আর্মি রেটে রেশন চালুর দাবি করেন।

এমএসএম / জামান

গোপালগঞ্জে মাদকবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

চুয়েট'র ভিসি হিসেবে নিয়োগ পেলেন ড. আবু সাদাত সায়েম

ভেসে আসা সেই দুই শ্রীলঙ্কান জেলেকে সেফ হোমে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত

জাফরগঞ্জ ইউনিয়ন ছাত্রশক্তির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

বারুর আলী হোসেন উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবার ব্যতিক্রমী আয়োজন

মুদাফফরগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যান শাহ আলমের ইন্তেকাল

শেরপুরে বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন

জাতীয় পর্যায়ে জুডো-কারাতে চ্যাম্পিয়ন ছালুয়া ফজলে রাব্বি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী (জাহিন)

মেঘনা দখল করে দুই হোটেল, অনুমতি ছাড়াই চলছে ‘জলবিলাস’

হোমিও চিকিৎসকের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ, ৬ মাসের গর্ভের জমজ দুই সন্তানের মৃত্যু

এমপি রাশেদা বেগম হীরার দেবিদ্বার সফর ঘিরে বিএনপির প্রস্তুতি সভা, তৃণমূলের সব কমিটি বিলুপ্ত ঘোষণা

টুঙ্গিপাড়ায় নারী ও শিশু উন্নয়ন বিষয়ে সচেতনতামূলক উঠান বৈঠক

জেলা আইনজীবী সমিতি ভবনের ঘটনায় কারাবন্দী ৭ আসামীর জামিন ও মুক্তির দাবিতে মানববন্ধন, ডিসির কাছে স্মারকলিপি