ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ বিকেলে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯-১১-২০২১ দুপুর ১২:২

শতাব্দীর সবচেয়ে দীর্ঘতম চন্দ্রগ্রহণ আজ। এটি হবে চলতি বছরের শেষ চন্দ্রগ্রহণ। প্রায় সাড়ে ৩ ঘণ্টার চন্দ্রগ্রহণের শেষভাগ দেশের বিভিন্ন এলাকা থেকে দেখা যাবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। জানা গেছে, আজ চাঁদের ৯৭ শতাংশ সূর্যের আলো থেকে বঞ্চিত হবে। গ্রহণের সময় লালচে রঙ ধারণ করবে চাঁদ। এবার চন্দ্রগ্রহণ সবচেয়ে ভালো দেখা যাবে উত্তর আমেরিকা থেকে।

এর আগে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশে চন্দ্রোদয়ের পর থেকে গ্রহণ শেষ হওয়া পর্যন্ত আংশিকভাবে দেখা যাবে। এদিন ঢাকায় বিকেল ৫টা ১৩ মিনিট ৪২ সেকেন্ডে চন্দ্রগ্রহণ শুরু হয়ে শেষ হবে সন্ধ্যা ৬টা ৫ মিনিট ৩০ সেকেন্ডে। ময়মনসিংহে বিকেল ৫টা ১১ মিনিট ৪৭ সেকেন্ডে শুরু হয়ে শেষ হবে সন্ধ্যা ৬টা ৩ মিনিট ৪৮ সেকেন্ডে। চট্টগ্রামে বিকেল ৫টা ১০ মিনিট ৩৬ সেকেন্ডে শুরু হয়ে সন্ধ্যা ৬টা ৩ মিনিট ৩৩ সেকেন্ডে শেষ হবে। সিলেটে বিকেল ৫টা ৫ মিনিট ৩৬ সেকেন্ডে শুরু হয়ে বিকেল ৫টা ৫৪ মিনিট ৩০ সেকেন্ডে শেষ হবে। খুলনায় বিকেল ৫টা ৪২ মিনিট ২৪ সেকেন্ডে শুরু হয়ে শেষ হবে সন্ধ্যা ৬টা ১১ মিনিট ১৬ সেকেন্ডে।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার তথ্য বলছে, আজকের এই চন্দ্রগ্রহণ কেবল শতাব্দীর নয়, গত ৫৮০ বছরে এত দীর্ঘ সময় ধরে আংশিক চন্দ্রগ্রহণের নজির আর নেই। ১৪৪০ সালের ১৮ ফেব্রুয়ারি এত দীর্ঘ আংশিক চন্দ্রগ্রহণ হয়েছিল। আর এরপরের দীর্ঘতম আংশিক চন্দ্রগ্রহণটি ২৬৬৯ সালের ৮ ফেব্রুয়ারি ঘটবে।

জামান / জামান

প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে লোকবল পাঠানো হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী

অপরিকল্পিত নগরায়ণের কারণে আবাদি জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে

‘অকার্যকর বিদ্যুৎকেন্দ্রের পেছনে মাসে ২০০-৩০০ কোটি টাকা ব্যয় হতো’

আব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী

সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের সুযোগ খতিয়ে দেখছে কমিটি

ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের ওয়াকআউট

কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবেঃ জহির উদ্দিন স্বপন

প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়, সম্পদ: সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন

বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

ই-জাতীয় সংসদ প্রকল্প পর্যালোচনায় ডেপুটি স্পিকারের নেতৃত্বে কমিটি

বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে সুপারিশ প্রণয়নে কমিটি গঠন

সমুদ্র সম্পদের সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত উদ্যোগ জরুরি

কৃষিকে লাভজনক খাতে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির